× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

পিঁ আই ডি

ইস্তাম্বুলে বাংলাদেশ কনসুলেট জেনারেল-এ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

Kishori
হালনাগাদ: বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
ইস্তাম্বুলে স্বদেশ প্রত্যাবর্তন দিবস

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, ইস্তাম্বুল ১০ জানুয়ারি ২০২৪ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ পালন করে। কনসাল জেনারেল মোহাম্মাদ নূরে আলমের নেতৃত্বে মিশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করার মাধ্যমে অনুষ্ঠান সূচনা করেন। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রদত্ত বাণীসমূহ পাঠ করা হয়।

কনসাল জেনারেল মোহাম্মদ নূরে আলম আলোচনা সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের সকল সদস্যসহ জাতীয় চার নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তাছাড়া তিনি মুক্তিযুদ্ধের সকল শহিদ এবং সকল মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতিও গভীর শ্রদ্ধা জানান। কনসাল জেনারেল তাঁর বক্তব্যে স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন, সদ্যস্বাধীন হওয়া বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের পাশাপাশি বঙ্গবন্ধুর কূটনৈতিক সাফল্য এবং অতি অল্প সময়ে যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনের বিষয়টি তুলে ধরেন।

বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে বাংলাদেশের ক্রমবর্ধমান সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য দূরীকরণ, মানব উন্নয়ন এর বিষয়ে আলোকপাত করেন। প্রধানমন্ত্রীর সফল নেতৃত্বে বাংলাদেশের চলমান উন্নয়নে তাঁর পাশে থাকার জন্য কনসাল জেনারেল সকলকে আহ্বান জানান। বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা এবং বাংলাদেশের অগ্রযাত্রা, শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।


এ ক্যটাগরির আরো খবর..