× Banner
সর্বশেষ
শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু

ডেস্ক

ইসলাম ছাড়া মানবতার মুক্তি ফিরে আসবে না -ফয়জুল করীম

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
মানবতার মুক্তি ফিরে আসবে না

ইসলামের আগে শ্রমিক, নারী, গরিব, কালো এ শ্রেণির মানুষের অধিকার ছিল না। ইসলাম এসে সেই অধিকার প্রতিষ্ঠা করেছে। আরবে নারীদের অধিকার ছিল না। ইসলাম আসার পর সেই অধিকার শুধু প্রতিষ্ঠাই নয়, তাদের অগ্রাধিকার দিয়েছে। ইসলাম ছাড়া মানবতার মুক্তি ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত নগর সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ইসলাম প্রতিষ্ঠা হলে বস্তিতে-ঝুঁপড়িতে, ফুটপাতে, খোলা আকাশের নিচে মানুষকে মানবেতর জীবন যাপন করতে হবে না। শিশুকে কাঁধে নিয়ে মায়েদের ভিক্ষা করতে হবে না। ইসলাম প্রতিষ্ঠা হলে শাসকরা মানুষের প্রকৃত দুঃখ-দুর্দশা লাঘবে ঘরে ঘরে গিয়ে তাদের খাবার পৌঁছে দিবেন, তাদের সমস্যার সমাধান করবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র এই নায়েবে আমির বলেন, গত ৫ আগস্টের পর মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। ফ্যাসিবাদমুক্ত দেশ গড়ে তুলতে রাষ্ট্র সংস্কার বেশি জরুরি।  বাংলাদেশের ভবিষ্যৎ হলো একমাত্র ইসলাম।

ফয়জুল করীম বলেন, সংস্কার শেষ করে কালো টাকা ও পেশি শক্তিমুক্ত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এজন্য পিআর পদ্ধতির নির্বাচনের বিকল্প নেই। গতানুগতিক নির্বাচন দিয়ে ফ্যাসিবাদকে পুনরায় প্রতিষ্ঠা করার কোনো মানে হয় না।


এ ক্যটাগরির আরো খবর..