× Banner
সর্বশেষ
আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড

সুশান্ত পালের অনুপ্রেরণামূলক বক্তব্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ক্যারিয়ার আড্ডা’য়

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০

কুষ্টিয়া শাখার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিলস (দ্য নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল স্টুডেন্ট) আয়োজিত ‘ক্যারিয়ার আড্ডা’ অনুষ্ঠানের বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ৩০তম বিসিএস পরীক্ষার সম্মিলিত মেধাতালিকায় প্রথম স্থান অধিকারী সুশান্ত পাল

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত সকাল নয়টায় শুরু হয়ে সন্ধ্যা সাতটা পর্যন্ত দিনব্যাপী এ আড্ডায় প্রায় দুই হাজারের বেশি শিক্ষার্থী  অংশগ্রহণ করেণ । ইসলামী বিশ্ববিদ্যালয়ের  ক্যারিয়ার আড্ডায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম হারুন-উর-রসিদ আসকারী, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সহ–উপাচার্য এম শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ এম সেলিম তোহা, আইন অনুষদের ডিন হালিমা খাতুন।

অনুষ্ঠানের মূল আলোচক সুশান্ত পাল ‘ক্যারিয়ার আড্ডা’য় বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস), বিজেএস (বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস) এবং আইবিএ (ঢাবি) সম্পর্কে আলোকপাত করেন। অনুপ্রেরণামূলক বক্তব্যের এক পর্যায়ে সুশান্ত পাল বিভিন্ন জীবনমুখী পরামর্শ দেন।

বাংলাদেশ কাস্টমসের উপকমিশনার সুশান্ত পাল পড়ার কৌশল, আদর্শ মানুষ হওয়ার পরামর্শ ছাড়াও আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করেন। কীভাবে শূন্য থেকে সাফল্যের উচ্চস্তরে পৌঁছানো সম্ভব, তা তিনি বিভিন্ন মানুষের জীবনের বাস্তব উদাহরণসহ সুন্দরভাবে উপস্থাপন করেন।

তিনি সুন্দর উপস্থাপনার মাধ্যমে বলেন, পড়াশোনাকে ১ ধরে বাকি কাজগুলোকে ০ ধরে যে যত বেশি ১ এর পাশে যুক্ত করতে পারবেন, তিনি তত বেশি দক্ষ ও সফল। যেমনটি আমরা অনেক সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে দক্ষতা অর্জন করি। উদাহরণ হিসেবে আমি বলতে পারি, নিলসের মতো একটি অলাভজনক, অরাজনৈতিক, স্বতন্ত্র সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে আজ যে অভিজ্ঞতা অর্জন করে যাচ্ছি, তা নিঃসন্দেহে শিক্ষণীয়, অনুপ্রেরণাময়।’

পুরো অনুষ্ঠানটির সভাপতিত্ব করেছেন নিলস, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নিলস ইসলামী বিশ্ববিদ্যালয় অধ্যায়ের ভাইস প্রেসিডেন্ট (কম্পিটিশন) মুত্তাকিন হোসাইন ও নিলস ইসলামী বিশ্ববিদ্যালয়ের সদস্য শেখ ফারহা বিন্দু। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল দ্য ডেইলি অবজারভার।

নিলস একটি আন্তর্জাতিক, স্বতন্ত্র, অরাজনৈতিক, অলাভজনক সংগঠন, যা বিশ্বের ২৬টি দেশের আইনের শিক্ষার্থী দ্বারা পরিচালিত। নিলসের উদ্যোগে ক্যারিয়ার আড্ডাটি অত্যন্ত সুষ্ঠুভাবে পরিচালিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..