× Banner
সর্বশেষ
বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন

মাহমুদ খান, সিলেট

ইসলামপন্থিদের ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে হবে -খেলাফত মজলিসের মহাসচিব

Kishori
হালনাগাদ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
ইসলামপন্থিদের ঐক্যবদ্ধ

খেলাফত মজলিসের মহাসচিব প্রফেসর ডক্টর আহমদ আবদুল কাদের বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পর এখন সময় এসেছে ইসলামপন্থিদের নিয়ে দেশ গড়ার। দেশবাসীকে ঐক্যবদ্ধ করে দেশকে শান্তির পথে পরিচালিত করতে হবে। এই দেশ থেকে ইসলামবিদ্বেষী শক্তিকে নির্মূল করা প্রয়োজন, ইসলামবিদ্বেষীদের এবং আধিপত্যবাদীদের এই দেশে কোনো স্থান নেই।
আজ শনিবার সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ইসলামী ও সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এখানে থাকতে হবে দেশপ্রেমিক ইসলামী নেতৃত্ব। যারা চাঁদাবাজি করতে চায় তাদেরও বাংলাদেশে কোনো স্থান নেই। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে হবে এবং সেই ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ৮ দলের প্রার্থীকে বিজয়ী করে সংসদে পাঠাতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..