× Banner
সর্বশেষ
আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল

ডেস্ক

ইসরায়েল-ইরান উত্তেজনায় বেড়েছে জ্বালানি তেলের দাম

Kishori
হালনাগাদ: শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
জ্বালানি তেল কেনা

ইসরায়েল-হামাস যুদ্ধ চলাকালীন, আবারো তেতে উঠছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি। ইরান ইসরায়েলে সরাসরি সামরিক হামলা চালালে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে ১০০ মার্কিন ডলারে উঠে যেতে পারে।  ইসরায়েল-ইরান উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) এ খবর জানিয়েছে সিএনবিসি।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু পর লোহিত সাগরে হুতিদের হামলার পর বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বেড়ে যায়।

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে হামলা করে ইসরায়েল। ওই হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ডের দুই জেনারেলসহ বেশ কয়েকজন কমান্ডার নিহত হন। এরপর রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যায়। এমন অস্থিরতার মধ্যেই আবারও বাড়ল জ্বালানি তেলের দাম।

জানা গেছে, আগামী মে মাসে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) জ্বালানি তেল সরবরাহ করবে সেটির দাম বেড়েছে। শুক্রবার (১২ এপ্রিল) প্রতি ব্যারেলের ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ৩৪ শতাংশ বেড়ে ৮৬ দশমিক ১৫ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, পরের মাস জুনে যে ব্রেন্ট ক্রুড তেল সরবরাহ হবে, সেটির প্রতি ব্যারেলের দাম এদিন ১ দশমিক শূন্য ৪ ডলার বা ১ দশমিক ১৬ ডলার বেড়ে ৯০ দশমিক ৭৯ ডলারে উঠেছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের র‌্যাপিডান এনার্জির প্রেসিডেন্ট বব ম্যাকন্যালি বলেন, ইরান ইসরায়েলে সরাসরি সামরিক হামলা চালালে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে ১০০ মার্কিন ডলারে উঠে যেতে পারে। আর এ হামলায় যদি হরমুজ প্রণালিতে সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত ঘটে, তাহলে প্রতি ব্যারেল ১২০ থেকে ১৩০ ডলারেও উঠতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..