× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

ডেস্ক

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে থাকার ঘোষণা ইসকন প্রধান কেন্দ্র মায়াপুর

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে আটক বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে বাংলাদেশ ইসকন না থাকলে পাশে পক্ষে থাকার ঘোষণা দিয়েছে ইসকন প্রধান কেন্দ্র মায়াপুর।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) চিন্ময়কে নিয়ে মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি পোস্ট করেছে ইসকন। এতে তারা বলেছে, ইসকন.আইএনসি শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আছে। সব ভক্তের নিরাপত্তার জন্য আমরা ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করি।

এর আগে ইসকনের বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেছিল, যেহেতু তাকে বহিষ্কার করা হয়েছে তাই তাদের পক্ষ হয়ে চিন্ময় দাসের কিছু বলার নেই। আর তার কোনো কর্মকাণ্ডের দায়ও ইসকন বাংলাদেশ শাখা নেবে না।

এর আগে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে গত মাসে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান (পরে বহিষ্কৃত)।

গত সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিতর্কিত এই হিন্দু পন্ডিতকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন মঙ্গলবার তাকে চট্টগ্রাম আদালতে তোলার পর কারাদণ্ডাদেশ দেওয়া হলে আদালত চত্বরে ভয়াবহ সংঘর্ষ ঘটে। সংঘর্ষ চলাকালে চিন্ময় সমর্থকদের বর্বর হামলায় প্রাণ হারান সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী।


এ ক্যটাগরির আরো খবর..