× Banner
সর্বশেষ
মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও যুদ্ধাহতদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক নরেন্দ্র মোদির কাছে হাতজোড় করে ক্ষমা চাইলেন আপত্তিকর মন্তব্য করা তরুণী আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক রোহিঙ্গাদের জন্য সহায়তার পরিমাণ বাড়ানোর আহ্বান সার্জিও গরের দুই বছরের প্রেমের পর বিয়েতে টালবাহানা, প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান আজ শুরু বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ: কমছে একচেটিয়া মাতৃদুগ্ধ পান, উদ্বেগে বিশেষজ্ঞরা আজ বিশ্ব স্কাউট স্কার্ফ ডে: স্কাউটদের ঐক্য, নেতৃত্ব ও সেবার প্রতীক উদযাপন আজ শনিবার (১ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ আগস্ট (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ইরাকে আইএসের অবস্থানে ফরাসি জাহাজ থেকে বিমান হামলা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্টঃ ইরাকে আইএসের অবস্থান লক্ষ করে প্রথমবারের মতো যুদ্ধবিমান বহনকারী একমাত্র ফরাসি জাহাজ শার্ল দে গল থেকে বিমান হামলা চালিয়েছে ফ্রান্স।

সোমবার, প্যারিস সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ইরাক ও সিরিয়ায় বিমান হামলা জোরদারের ঘোষণা দেন ওলাঁদ। এ সময়, ওলাঁদের ঘোষণার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্সকে সবধরনের সহায়তায় আশ্বাস দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

এদিকে, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সন্ত্রাসবিরোধী অভিযানে এ পর্যন্ত সন্দেহভাজন ২১ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে, প্যারিস হামলার প্রধান সন্দেহভাজনক এখনও আটক না হওয়ায়, সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়ে গেছে বলে জানিয়েছে বেলজিয়াম।


এ ক্যটাগরির আরো খবর..