× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক

মাদারীপুর প্রতিনিধি

ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে দিল জনগণ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
ব্যবসায়ীকে ধরে পুলিশে

মাদারীপুরে নূরে আলম বেপারী(২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনগণ। এসময় তার কাছ থেকে ৩৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তার নূরে আলম জেলার ডাসার উপজেলার উপজেলার দক্ষিণ মাইজপাড়া গ্রামের বাচ্চু বেপারীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে যুবসমাজ ধ্বংস করে আসছে নূরে আলম। বুধবার (০১ অক্টোবর) সন্ধ্যার দিকে ডাসার উপজেলার মাইজপাড়া এলাকা থেকে তাকে ৩৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করতে সক্ষম হয় স্থানীয়রা। এসময় ডাসার থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। আজ দুপুরে নূরে আলমের বিরুদ্ধে জেলার ডাসার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।

মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, নূরে আলম বেপারী নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..