ইবিতে বিজয় দিবস উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির শ্রদ্ধাঞ্জলি

ইবিতে বিজয় দিবস উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির শ্রদ্ধাঞ্জলি
মহান বিজয় দিবস উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির পক্ষ থেকে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘মুক্তবাংলা’য় শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টা ৪৫মিনিটে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মাধ্যমে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘মুক্তবাংলা’য় জেলা কল্যাণ সমিতির সকলে সমবেত হয়। সেখানে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মোঃ শাহজাহান আলী মন্ডল ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মহাঃ আনোয়ারুল হক (স্বপন)। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র জেলা কল্যাণ সমিতির সভাপতি ও মোঃ রাসেল আলী ও সাধারণ সম্পাদক মোঃ পারভেজ আলী সহ সমিতির সব পর্যায়ের কার্যকরী সদস্য ও এবং সাধারণ শিক্ষার্থী বৃন্দরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।