মহান বিজয় দিবস উপলক্ষে যশোরের শার্শা উপজেলার কাশিপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী, স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা শ্রদ্ধা জানান।
আজ ১৬ ডিসেম্বর শনিবার সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত বিভিন্ন সংগঠন এ শ্রদ্ধা নিবেদনে অংশ নেয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মহা-পরিচালকের পক্ষে যশোর-৪৯ ব্যাটালিয়নের সহকারি পরিচালক মেজর মুজাহিদুল ইসলাম গার্ড অব অনার প্রদান করেন। পরে সেখানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জানা যায়, নূর মোহাম্মদ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার চণ্ডিবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের ঝিকরগাছা উপজেলার গোয়ালহাটি গ্রামে হানাদারবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে শহীদ হন। পরে তাকে যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে সমাহিত করা হয়। প্রতিবছর ১৬ ডিসেম্বর ও ২৬ মার্চ দুই দিবসে সমাধিতে বিজিবি ও সামাজিক,রাজনৈতিক সংগঠনগুলো শ্রদ্ধা জানিয়ে থাকে।



