× Banner
সর্বশেষ
হাসপাতাল থেকে রোগী ভাগানো দালাল চক্র ও সিজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম বাঘ রক্ষা মানেই সুন্দরবনের প্রতিবেশ সুরক্ষা: পরিবেশ মন্ত্রী দেশেই উন্নত চিকিৎসায় বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে: ডা. এ জেড এম জাহিদ হোসেন যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য নগদ বিক্রি নিয়ে গুজব ভিত্তিহীন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বহাল থাকবে: ফকির মাহবুব আনাম জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট

ইতিহাস  ঐতিহ্যের হযরত খানজাহান “খাঞ্জেলি” মাজারের কুমির মাদ্রাজি মারা গেছে

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
bagerhat

বাগেরহাটের হযরত খান জাহান (র.) এর মাজারের দিঘিতে থাকা পুরুষ কুমিরটি (স্থানীয় খাদেমরা মাদ্রাজি বলে ডাকে) মারা গেছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকালে মাজারের দিঘির দক্ষিণ-পশ্চিম এলাকায় কুমিরটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ, প্রাণিসম্পদ অধিদপ্তর, উপজেলা প্রশাসন, মাজার কর্তৃপক্ষ ও খাদেমসহ দর্শনার্থীরা ছুটে আসেন দিঘীর ঘাটে। সন্ধ্যায় দিঘির উত্তর পাড়ে কুমিরটিকে তোলা হয়।

কুমিরটির মৃত্যুর কারণ জানতে ময়না তদন্ত করা হবে বলে জানিয়েছেন খুলনা বিভাগীয় প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ লুৎফর রহমান।

তিনি জানান, কুমিরটি প্রায় তিন বছর আগে দুইবার অসুস্থ হয়েছিলো। তখন দিঘী থেকে উঠিয়ে কুমিরটিকে ১৫ দিন চিকিৎসা দেয়া হয়। তখন কুমিরটির নিউরোলজিকাল ও নার্ভে কিছু সমস্যা ধরা পরে। সে সময় চিৎকিসায় কুমিরটি প্রায় সুস্থ্য হয়ে গিয়েছিলো। আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি ওই অসুস্থতার কারণেই কমিটির মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত করা হলে কুমিরটির মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।

এদিকে, কুমিরটিকে হত্যা করা হয়েছে বলে দাবী করছেন মাজারের খাদেমরা। তারা বলছেন কোন অসৎ উদ্দেশ্যে কুমিরটিকে হত্যা করা হতে পারে।

উল্লেখ্য, খ্রিষ্টীয় ১৪ শতকের প্রথম দিকে নিজের শাসনামলে হযরত খানজাহান মিঠা পানি সংরক্ষণের জন্য “খাঞ্জেলি” দিঘিতে কালাপাহাড় ও ধলাপাহাড় নামে দুটি কুমির ছাড়েন। সেই থেকে কুমির এই মাজারের ইতিহাস ও ঐতিহ্যের অংশ। এখানকার কুমির দেখতে দেশ-বিদেশের হাজারো দর্শণার্থী আসেন বাগেরহাটে। ২০১৫ সালে ৫ ফেব্রুয়ারী মাসে ঐতিহ্যবাহী হয়রত খান জাহান (র.) এর মাজারের দিঘির শতবর্ষী কুমিরের শেষ বংশধর ধলা পাহাড় মারা যায়। এরপর ভারতের মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাংক থেকে দুটি কুমির এনে ছাড়া হয় মাজারে।


এ ক্যটাগরির আরো খবর..