× Banner
সর্বশেষ
সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুলশানে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা

ঝিকরগাছার পল্লীতে ইজিবাইকের ধাক্কায় ০৩বছরের শিশু নিহত

Kishori
হালনাগাদ: বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

যশোরের ঝিকরগাছা সদর ইউনিয়নের মির্জাপুর গ্রামে ইজিবাইকের ধাক্কায় ০৩বছরের শিশু মাহিম হোসেন নিহত হয়েছে। সে মালেশিয়া প্রবাসী আল আমিন হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে মাহিম রাস্তায় খেলা করছিল। এসময় চাঁপাতলা গ্রামের রবিউল হোসেনের ছেলে বিপুল হোসেন (৩০) এর দ্রুতগতির ইজিবাইকটি তাকে চাপা দেয়। যার কারণে মাহিমের বুকে ও মাথায় আঘাত প্রাপ্ত হলে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন।

যশোর সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসকরা আরও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা রেফার্ড করেন। পরে দ্রুত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথিমধ্যে সে মারা যান (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইল্লাহি রাজিউন)।

এঘটনায় শিশুটির পরিবার সহ এলাকাবাসীর মধ্যে চাঁপা ক্ষোভ বিরাজ করছে।
থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, ঘটনার বিষয়ে আমি শুনেছি। তবে এখনো পর্যন্ত আমার নিকট কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে দ্রুত আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..