× Banner
সর্বশেষ
শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

নিজস্ব প্রতিবেদক

ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর

ACP
হালনাগাদ: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর

বাংলাদেশের এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন ও সুপারিশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কা‌ছে উপস্থাপন করেছেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস।

রোববার (২৬ এ‌প্রিল) স্পিকারের স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রে নির্বাচন পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন পেশ ক‌রেন।

ঢাকার ইইউ মিশন জানায়, ইইউ ইওএম-এর প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং মিশনের চূড়ান্ত প্রতিবেদন ও সুপারিশগুলো উপস্থাপন করেন। চূড়ান্ত প্রতিবেদনটি বাংলাদেশের ৬৪টি প্রশাসনিক জেলায় দীর্ঘমেয়াদি ও স্বাধীন পর্যবেক্ষণের ভিত্তিতে প্রণীত এবং ইইউ ইওএম-এর প্রদত্ত ১৯টি সুপারিশ ভবিষ্যৎ নির্বাচনের স্বচ্ছতা জোরদার করার লক্ষ্য রাখে।

প্রধান পর্যবেক্ষক আশা প্রকাশ করেন যে, এসব সুপারিশ সংসদসহ সব সংশ্লিষ্ট অংশীজন বিবেচনা করবে এবং উল্লেখ করেন যে, এগুলোর বাস্তবায়নে ইইউ বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..