× Banner
সর্বশেষ
বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি দেশের ৮ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত আজ শ্রীশ্রীব্যাস পূজা ও গুরুপুর্ণিমা, জেনে নিন কেন গুরুপুর্ণিমা আজ বুধবার (২৯ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ২৯ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া

ইংল্যান্ড থেকে জয় নিয়েই ফিরছে এইচপি দল

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭

বিসিবির হাই-পারফরম্যান্স (এইচপি) দল ইংল্যান্ডে গিয়েছিল সাতটি ম্যাচ খেলার জন্য। তবে বৃষ্টির জন্য মাঠে গড়ায়নি চারটি ম্যাচ। অনুষ্ঠিত তিন ম্যাচের দুইটি জিতে স্বস্তি নিয়েই দেশে ফিরছে তারা।

এইচপি দল ও নটিংহ্যাম্পশায়ারের দ্বিতীয় একাদশের মধ্যকার প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে এই দলের দেয়া ২৯৫ রানের লক্ষ্য অতিক্রম করে এইচপি দল।

নর্দাম্পটনশায়ার একাডেমির বিপক্ষে সফরকারীদের তৃতীয় ম্যাচটিও বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়। চতুর্থ ম্যাচে ওয়ারউইকশায়ারের দ্বিতীয় একাদশের বিপক্ষে ২৫ রানে জয় পায় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি।

পঞ্চম ম্যাচে ওয়ারউইকশায়ার সিসিসি’র দ্বিতীয় একাদশ এবং ষষ্ঠ ম্যাচে ওয়ারউইকশায়ার একাডেমির বিপক্ষে লড়ার কথা ছিল বিসিবি এইচপি দলের। কিন্তু বৃষ্টির জন্য পরিত্যক্ত হয় ম্যাচ দুইটি।

শেষ ম্যাচটি বৃষ্টির বাধা ছাড়ায় অনুষ্ঠিত হয়। কিন্তু এ ম্যাচে ওয়ারউইকশায়ারের দ্বিতীয় একাদশের বিপক্ষে সুবিধা করতে পারেনি সফরকারীরা। প্রতিপক্ষের দেয়া ৩৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬৩ রানেই অলআউট হয়ে যায় তারা।

এইচপি দলের এ সফরে দুই শতক আর দুই অর্ধ-শতকে মোট ৩৯৪ রান করে আরো একবার নিজের সামর্থ্যের জানান দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।


এ ক্যটাগরির আরো খবর..