× Banner
সর্বশেষ
সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ সত্ত্বেও শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

ডেস্ক

ইংল্যান্ডেও অনেক প্রকল্প ১৫-২০ বছর ঝুলে আছে- পরিকল্পনামন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
ma mannan

দুনিয়ার কোনো দেশ শতভাগ প্রকল্প বাস্তবায়ন করে না। এমনকি সব থেকে উন্নত দেশ ইংল্যান্ডও বাস্তবায়ন করে না। দেশটির বিষয়ে আমার কিছু ব্যক্তিগত ধারণা আছে, পরিবার-পরিজন কেউ কেউ সেখানে বসবাস করে। মাঝে মাঝে আসা যাওয়া করি, বই পড়ি। এই থেকে জানতে পেরেছি ইংল্যান্ডেও অনেক প্রকল্প ১৫ থেকে ২০ বছর ঝুলে আছে।

আজ বুধবার শেরে বাংলানগরের নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন।

প্রকল্পের ধীরগতি প্রসঙ্গে ইংল্যান্ডের উদাহরণ টেনে মন্ত্রী বলেন, ইংল্যান্ডও এসব প্রকল্পের কাজ শেষ করতে পারছে না। আমি খোঁজ-খবর নিয়ে থাকি এটা কেন হলো? এখানেও একই সমস্যা মানুষের বসবাস ও শব্দ দূষণ। বিশেষ করে হিত্রো বিমানবন্দরের রানওয়ে ২০ বছর ঝুলে আছে। কারণ এই এলাকার মানুষ অভিযোগ দিয়েছে প্লেনের শব্দে নাকি তারা ঘুমাতে পারে না। আমাদের দেশেও একই সমস্যা আছে।

প্রকল্প বাস্তবায়নে কেন ধীরগতি হয় সেই জবাব কিন্তু আমাদের কাছে আছে। এর প্রধান কারণ জমি সংক্রান্ত কারণ। এটা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। জমির মালিকানা, মাজার মসজিদ, অনেক আবেগ জড়িত বিষয় জড়িত আছে। প্রকল্প বাস্তবায়নে জমি পেতে দেরি হয়।

প্রকল্প বাস্তবায়নে ডলারের ঘাটতি আছে কি? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আকাশে মেঘ থাকলে সর্বোচ্চ ছায়া পড়ে। তবে আমাদের টাকার কোনো সমস্যা নেই। প্রকল্প বাস্তবায়নে যে টাকা দিয়েছি তাই খরচ করেননি প্রকল্প পরিচালকেরা।


এ ক্যটাগরির আরো খবর..