× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

আ. লীগে বিদ্রোহী প্রার্থী হলে শাস্তির হুঁশিয়ারি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ দলীয় মনোনয়ন ছাড়া আওয়ামী লীগ নেতা-কর্মীরা পৌর নির্বাচনে প্রার্থী হবে না বলে আশা করছে দলটি। কেউ বিদ্রোহী প্রার্থী হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। এদিকে, দলীয় মনোনয়ন না পেয়ে ক্ষোভ জানিয়েছেন অনেকে।

মনোনয়নের চিঠি নেয়া যায় লোক পাঠিয়েও। তবে বেশিরভাগ প্রার্থীই এসেছেন নিজে। দলের ধানমণ্ডির কার্যালয় থেকে নৌকা প্রতীক বরাদ্দের অনুমোদনপত্র নিয়েছেন নিজ হাতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত পত্রটি নির্বাচন কমিশনে জমা দেবেন তারা।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক জানান, তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়েই প্রার্থী চূড়ান্ত করেছেন আওয়ামী লীগ। নৌকা প্রতীক পাওয়ায় জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থীরা। আর দলের সমর্থন পা পাওয়ায় হতাশ বঞ্চিতরা।

মনোনয়ন বঞ্চিতরা নানা অভিযোগ করলেও এসব অভিযোগ মানছে না কেন্দ্র। দলের সিদ্ধান্ত না মানলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেয়া হয়েছে। যাদের প্রার্থী করা হয়েছে এবং যারা মনোনয়ন পাননি সবাইকে মিলেমিশে কাজ করার আহ্বানও জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা।


এ ক্যটাগরির আরো খবর..