বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বিশ্বখ্যাত নোটবুক নির্মাতা আসুস এবার বাজারে নিয়ে এলো উন্নত প্রযুক্তির ইন্টেল সেলেরন ডুয়েল কোর প্রসেসর সমৃদ্ধ নতুন ল্যাপট পশিক্ষার্থীদের জন্য। মডেল ‘আসুস এক্স৪৫৩এসএ-এন৩০৫০’।
২ জিবি ডিডিআর ৩ র্যাম সম্বলিত এই র্যাপটপটির ডিসপ্লে ১৪ ইঞ্চির। এইচডি এলইডি ডিসপ্লে সমৃদ্ধ ল্যাপটপটিতে রয়েছে ৫০০জিবি সাটা হার্ডডিস্ক।
এতে ব্যবহৃত হয়েছে সনিক মাস্টার টেকনোলজি। নেটওয়ার্কিংয়ের জন্য রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ, এইচডি ওয়েবক্যাম, টুইনওয়ান কার্ড রিডার এবং ল্যানজ্যাক।
২ বছর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিসহ ল্যাপটপটির মূল্য ১৯ হাজার ৯৯৯ টাকা।
বাংলাদেশে আসুস নোটবুকের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।