মধুখালী প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-বোয়ালমারী) আসনে আওয়ামীলীগের অন্যতম মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি লিয়াকত সিকাদার ব্যাপক গনসংযোগ চালিয়ে যাচ্ছেন।
শুক্রবার সকাল থেকে সন্ধা পর্যন্ত তিনি মধুখালী উপজেলা সহ আড়পাড়া, কামারখালী, ডুমাইন ইউনিয়নে ব্যাপক গনসংযোগ করেন। এসময় উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, সহ অঙ্গসংগঠনের নেতা কর্মী তার সঙ্গে ছিলেন। গনসংযোগ কালে সাধারণ ভোটারদের ব্যাপক উৎসাহ লক্ষ করা গেছে।
এ সময় লিয়াকত সিকদার আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার আহবান জানান। তিনি আরো বলেন আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা আবার ক্ষমতায় না আসলে বাংলাদেশের উন্নয়নের ধারা বন্ধ হয়ে যাবে। বিশ্ব দরবারে আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশকে যে স্থানে নিয়ে গেছেন তা অন্য কোন সরকারের পক্ষে সম্ভাব না।
মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী তবে নৌকার বিকল্প নাই। নৌকা প্রতীক কে বিজয়ী করে সরকার গঠন করে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসাবে উন্নত রাষ্ট্রে পরিনত করতে হবে।