× Banner
সর্বশেষ
মধুখালিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে মেগচামী ইউনিয়ন বিএনপি মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক 

আসন্ন নির্বাচনকে ঘিরে ফেসবুকে গুজব ঠেকাতে পুলিশের কঠোর নজরদারি

admin
হালনাগাদ: সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮

আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা অরাজকতা বরদাস্ত করবে না পুলিশ। একইসঙ্গে সামাজিক মাধ্যম ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে কেউ গুজব ছড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এজন্য যে কোনও ধরনের গুজব রুখতে ফেসবুকে কঠোর নজরদারি করবে পুলিশ। বললেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

রোববার পুলিশ হেডকোয়ার্টার্সে দিনব্যাপী পুলিশের অর্ধবার্ষিকী অপরাধ পর্যালোচনা সভায় তিনি একথা বলেন।

এসময় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কঠোর হওয়ার নির্দেশনা দেন আইজিপি।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা অরাজকতা সৃষ্টির কোনও সুযোগ কাউকে দেয়া হবে না। নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার রোধেও ব্যবস্থা নিতে হবে।

 “এছাড়া ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য প্রচার করে অথবা গুজব ছড়িয়ে কোনও ব্যক্তি বা গোষ্ঠী যাতে আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সে বিষয়ে পুলিশকে তৎপর ও সজাগ থাকতে হবে।”

সভায় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. মোখলেসুর রহমান, সিআইডির অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত হোসেন, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীর প্রিন্সিপাল মোহাম্মদ নাজিবুর রহমান, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি মো. আবদুস সালাম, এপিবিএন এর অতিরিক্ত আইজিপি সিদ্দিকুর রহমান, রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আবুল কাশেম, ডিএমপির পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, এসবির অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলাম এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..