× Banner
সর্বশেষ
সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু-পাঠ করাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পা‌কিস্তানের মন্ত্রী সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন অন্তর্বর্তীকালীন শাসনের অবসান, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তারেক রহমান নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ আজ সকাল ১০টায় আজ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ ফেব্রুয়ারি পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ আর্থিক খাতে কাঠামোগত সংস্কার এনেছি – প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ প্রধান উপদেষ্টার – হার জিতই হলো গণতন্ত্রের সৌন্দর্য

আশাশুনিতে ভোক্তা অধিকার বিষয়ক আলোচনা সভা

Kishori
হালনাগাদ: সোমবার, ১৩ মে, ২০১৯

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরা: আশাশুনিতে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতাবৃদ্ধি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন আশাশুনির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। সভায় উপজেলার বিভিন্ন হাট বাজারের ব্যবসায়ীরা দ্রব্যমূল তালিকা প্রদর্শন না করা, পঁচা-বাশি খাবার বিক্রয়, হোটেল রেস্টুরেন্টের নাজুক অবস্থাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের মোবাইল কোর্ট পরিচালনাকে সাধুবাদ জানিয়ে আরও ব্যাপক ও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আবম মোছাদ্দেক, এস এম রফিকুল ইসলাম, দীপংকর কুমার সরকার দীপ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ হান্নান পাড়, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, ইঞ্জিঃ আকতার হোসেন, পিআইও সোহাগ খান, জনস্বাস্থ্য প্রকৌশলী দারুস সালাম, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, বআরডিবি চেয়ারম্যান আঃ মান্নান, শিক্ষক বুদ্ধদেব সরকার, কামরুন নাহার কচি, নিরঞ্জন কুমার মন্ডল, প্রেসক্লাব সভাপতি এস এম আহসান হাবিব, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাংবাদিক এম এম সাহেব আলি প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..