× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

আশাশুনিতে বিএনপির নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরা: বিএনপি’র সন্ত্রাসী কর্মকান্ড ও নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে আশাশুনিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে আশাশুনি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বুধবার ঢাকায় বি এন পি কতৃক আগুন সন্ত্রাস এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানে তাদের কোন রূপ সুযোগ না থাকে সেব্যাপারে প্রশাসনের যথাযথ পদক্ষেপ গ্রহনের দাবী জানিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

আগুন সন্ত্রাস ও পুলিশের উপর হামলার ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহন করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে মিছিলকারীরা বিভিন্ন শ্লোগান সহকারে বিক্ষোভ মিছিল করেন। জনতা ব্যাংক চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ব্যাংক চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলের নেতৃত্বে ছিলেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আসমাউল হুসাইন, সাধারণ সম্পাদক সৌরভ রায়হান সাদ, যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম রাসেল, উপ-দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম। এছাড়া ছাত্রলীগ নেতা মাসুদ রানা, আমিরুল ইসলাম, আলামিন হোসেন, গাউসুল আজম, রাসেল, সরকারি কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানভীর রহমান রাজ, শ্রীউলা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, প্রতাপনগর সভাপতি মাসুম হাসান, সাধারণ সম্পাদক মিলন, আনুলিয়া সভাপতি জহুরুল, সহ-সভাপতি আঃ আলিম, বড়দল সভাপতি রাহিদ রাসা বাবু, সাধারণ সম্পাদক আবু রায়হান সুমন, কুল্যা সভাপতি উজ্জল ঘোষ ও সাধারণ সম্পাদক আবু রায়হান প্রমুখ মিছিলে অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..