× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

আশাশুনিতে ডেঙ্গু প্রতিরোধে যৌথ অভিযান

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি ঃ আশাশুনিতে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার জন্ম রোধ ও সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
আশাশুনি উপজেলায় ডেঙ্গু নিরোধে গঠিত উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সদস্যদের সমন্বয়ে যৌথ অভিযান চলাকালে সদর ইউনিয়নের বিভিন্ন বাসায় বাসায় গিয়ে ডেঙ্গু বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

এছাড়া ডেঙ্গু জন্মাতে পারে এমন স্থান চেক করা হয়। কোথাও যেন পানি জমে না থাকে এবং আঙিনা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নির্দেশনা দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, সহকারী কমিশার (ভূমি) পাপিয়া আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, পিআইও সোহাগ খান, সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন অভিযানে অংশ নেন। এসময় তারা বিভিন্ন বাাড়িতে গিয়ে বাড়ির অবস্থা সম্পর্কে খোজ খবর ও পরিস্থিতি দেখেন এবং মশার জন্ম রোধে করনীয়তা নিয়ে কথা বলেন এবং লিফলেট বিতরণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..