× Banner
সর্বশেষ
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকার দিয়েছে ট্রান্সকম গ্রুপ হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের আল-ফালাহ হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
আল-ফালাহ হাসপাতালে ভুল চিকিৎসা

ঝিনাইদহ শহরের আল-ফালাহ প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় শম্পা খাতুন নামের এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনা ধামাচাপা দিতে মোটা অংকের টাকা দেওয়া হয়েছে মৃতের পরিবারকে।

আজ ২১ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে ঢাকায় নেওয়ার পথে ওই নারীর মৃত্যু হয়। শম্পা খাতুন ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের কামতা গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুল হান্নানের স্ত্রী।

স্বজনরা জানায়, পিত্তথলির পাথর অপারেশনের জন্য সোমবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের আল-ফালাহ হাসপাতালে ভর্তি হয় সদর উপজেলার লক্ষীপুর গ্রামের শম্পা খাতুন। রাতে মাগুরা মেডিকেল কলেজের চিকিৎসক জাহিদুর রহমান তার অপারেশন করেন। রাতে অপারেশনের পর সকাল পর্যন্ত তার জ্ঞান না ফেরায় তড়িঘরি করে ঢাকায় রেফার্ড করে ক্লিনিক কর্তৃপক্ষ। দুপুরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুর পর রোগীর স্বজনরা হাসপাতাল ঘেরাও করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ ব্যাপারে মৃতের ভাই জাহিদুল ইসলাম বলেন, আমার বোনকে হাসপাতালে ভর্তি করেছিলাম। অপারেশনের পর অসুস্থ হয়ে পড়ে। পরে ঢাকায় নেওয়ার পথে মারা যায়। আমার একটি ভাগ্নে আছে। তার আজীবন চিকিৎসা ও লেখাপড়ার দ্বায়িত্ব নিয়েছে ক্লিনিক কর্তৃপক্ষ।

আল-ফালাহ হাসপাতালের স্বত্তাধীকারী মুন্সী কামাল আজাদ পান্নু বলেন, রোগীটির অপারেশনের পর স্ট্রোক করেছিলো। এই জন্য অসুস্থ হয়ে পড়ে। আমরা তাদের ঢাকায় পাঠায়। ঢাকায় নেওয়ার পথে পদ্মাসেতুতে নিয়ে গেলে মেয়েটি মারা যায়। আমরা হাসপাতালের পক্ষ থেকে ওই শিশুর দ্বায়িত্ব নিয়েছি। তার চিকিৎসা ও লেখাপড়ার সব খরচ আমরা দিব।

এ ব্যাপারে চিকিৎসক জাহিদুর রহমানকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেন নি।


এ ক্যটাগরির আরো খবর..