× Banner
সর্বশেষ
আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল

আ’লীগের সম্মেলন: আসছে নতুন পদ ও মুখ

admin
হালনাগাদ: শুক্রবার, ৮ এপ্রিল, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ ২০৪১ সালের আগেই বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নেবে আওয়ামী লীগ সরকার; এমন প্রতিশ্রুতিতে ঘোষণাপত্র ও গঠনতন্ত্রে সংশোধন এনে জুলাইয়ে জাতীয় সম্মেলন করতে যাচ্ছে আওয়ামী লীগ।

জ্যেষ্ঠ নেতারা বলছেন, নতুন মুখ সংযোজন হলেও, বর্তমান কমিটির নেতাদের পদ পরিবর্তনই হবে চোখে পড়ার মতো বিষয়।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের ব্যস্ততা ও তৃণমূলের দ্বন্দ্বের কথা বলে, দুই দফা পিছিয়ে, আওয়ামী লীগের বিশতম জাতীয় সম্মেলন হচ্ছে জুলাইয়ে। এই অবসরে চলছে জেলা সম্মেলনগুলো।

স্থানীয় সরকার নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া, সাংগঠনিক চাহিদা মেনে সম্পাদকমণ্ডলি ও কার্যনির্বাহী কমিটির পদ বৃদ্ধিতে, গঠনতন্ত্র সংশোধন করাই সম্মেলনের প্রথম কাজ। তবে এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে উপকমিটির কলেবর কমানোর সিদ্ধান্ত।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এর মতে, কমিটি বড় হবে, একাশি সদস্যবিশিষ্ট করার চিন্তা আছে। কোন মেরু করনে কাজ হবে না।

স্থানীয় সরকার নির্বাচনে দল-বিরোধী ভূমিকা ও নিষ্ক্রীয়তার কারণে কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়ছেন অনেক জেষ্ঠ্য নেতা। সভাপতিমণ্ডলি, যুগ্ম সাধারণ ও সাংগঠনিক সম্পাদক পদে পরিচ্ছন্ন ইমেজ, তরুণ ও সক্রীয়দের অগ্রাধিকার দেয়া হবে বলে আভাস দিয়েছেন নেতারা। তবে শীর্ষ পদমর্যাদার নতুন পদ সৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

তিনি আরো বলেন, যারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তাদেরকে সরিয়ে দেয়া হবে

শীর্ষ পদের জন্য কোন মেরুকরণ বা গ্রুপিং কাজে আসবে না বলেও জানিয়েছেন তারা। বলছেন, এরই মধ্যে ঘোষণাপত্র তৈরি ও দলের বাজেট অনুমোদনের দাগিদ দিয়েছেন সভাপতি শেখ হাসিনা।


এ ক্যটাগরির আরো খবর..