× Banner
সর্বশেষ
রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক -বাণিজ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ, এমপিও শিক্ষক ও ঋণখেলাপিরা অযোগ্য মোদির পদত্যাগ দাবিতে দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ, শিক্ষার্থী আন্দোলনে পুলিশি ব্যবহারের প্রতিবাদ আট অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর 

আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, তাস, জুয়া, মাদক ব্যবসার অভিযোগ

Kishori
হালনাগাদ: বুধবার, ১ জুলাই, ২০২০

আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় এক আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, তাস, জুয়া, মাদক ব্যবসা, সাধারন মানুষদের বিভিন্ন রকমের হয়রানি ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এক কাজে তাকে স্থানীয় কয়েকজন সহযোগীতা করছেন। তার হাত থেকে রক্ষা পেতে বিভিন্ন স্থানে লিখিত অভিযোগ দায়ের এবং তার দলীয় পদ থেকে বহিস্কারের দাবী করেছে এলাকাবাসী। আওয়ামীলীগ নেতা কাওছার মোল্লা তার বিরুদ্ধে এলাকাবাসী মিথ্যা অভিযোগ করেছেন বলে জানান। আমি দলের কোন প্রভাব দেখাইনি।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম বাগধা গ্রামের মৃত হোসেন মোল্লার ছেলে বাগধা ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. কাওছার মোল্লা দীর্ঘদিন ধরে এলাকার নীরিহ সাধারন মানুষকে ফাঁদে ফেলে প্রশাসনের নাম ভাঙ্গিয়ে এলাকার মানুষকে হয়রানি, ক্ষমতার অপব্যবহার করে কৌশলে অর্থ হাতিয়ে নেয়া, তাস, জুয়া খেলা, মাদক ব্যবসার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তার এসব কর্মকান্ডের বিরুদ্ধে এলাকাবাসী গত ৮জুন হাজী শাহজাহানের সভাপতিত্বে শালিশ বৈঠকের আয়োজন করে।

ওই শালিশ বৈঠকে অভিযুক্ত আওয়ামীলীগ নেতা কাওছার মোল্লাকে পশ্চিম বাগধা এলাকায় অবাধে দিনে বা রাতে প্রবেশ করতে পারবেনা বলে সিদ্ধান্ত হয়েছে। এছাড়া কাওছারের কয়েকজন স্থানীয় সহযোগী রয়েছে। গত বছরের ১৭মে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জুয়ার আসর থেকে ওর্য়াড আওয়ামীলীগ নেতা কাওছার মোল্লাসহ তার কয়েক সহযোগিকে গ্রেফতার করে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। যা বর্তমানে মামলাটি চলমান রয়েছে।

স্থানীয় হাজী শাহজাহান খান সাংবাদিকদের বলেন, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি রবীন্দ্রনাথ সমদ্দার, ইসমাইল মিয়া, মোশারফ সরদার, খোকন মীর, আঃ ওয়াদুদ খান, মোরশেদ তালুকদার, এমদাদুল সরদার, রুবেল সরদারসহ অর্ধশতাধিক এলাকাবাসী এইসব অভিযোগের সত্যাতা স্বাকীর করে কাওছার ও তার সহযোগিদের অপকর্মরে বিরুদ্ধে ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।

এ ব্যাপারে অভিযুক্ত ওর্য়াড আওয়ামীলীগ নেতা কাওছার মোল্লা সাংবাদিকদের কাছে বলেন, তার বিরুদ্ধে গ্রামবাসী মিথ্যা অভিযোগ করেছেন। আমি দলের কোন প্রভাব দেখাইনি। কাউকে হয়রানি করিনি। আমার বিরুদ্ধে তারা মিথ্যা অভিযোগ করেছেন। এবিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফজাল হোসেন জানান, এলাকাবাসী কাওছারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..