× Banner
সর্বশেষ
সারা দেশের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাস ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান

ডেস্ক

আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে নাইজেরিয়া

Kishori
হালনাগাদ: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে নাইজেরিয়া

ভিক্টর ওসিমেন ও আকোর আদামসের গোলে আফ্রিকা কাপ অফ নেশন্সের আফকন সেমিফাইনালে উঠেছে নাইজেরিয়া। কোয়ার্টার ফাইনালে শনিবার রাতে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে সুপার ঈগলসরা।

শনিবার রাতে মরক্কোর মারাকেশে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল নাইজেরিয়ার দখলে। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি তারা। বিরতির ৮ মিনিট আগে দারুণ একটি সুযোগ নষ্ট করেন আকোর আদামস; তাঁর বাঁকানো শট অল্পের জন্য গোলবারের ওপর দিয়ে যায়।

১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আকোর আদামস। মাঝমাঠে দারুণ আক্রমণ সাজিয়ে ওসিমেনের বাড়ানো বল পেয়ে আলজেরিয়ার গোলকিপার লুকা জিদানেকে কাটিয়ে সহজেই বল জালে পাঠান তিনি।

দ্বিতীয়ার্ধ শুরুর পরই লিড পায় নাইজেরিয়া। ৪৭ মিনিটে ব্রুনো ওনিয়েমেচির বাড়ানো ক্রসে হেডে গোল করেন ওসিমেন। এটি ছিল চলতি টুর্নামেন্টে তাঁর চতুর্থ গোল।

শেষ দিকে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিল নাইজেরিয়া। ৮১ মিনিটে ওসিমেনের ক্রসে হেড করেছিলেন আদামস, কিন্তু বল গিয়ে লাগে গোলপোস্টে।

পুরো ম্যাচে আলজেরিয়াকে চাপে রেখেছিল নাইজেরিয়ার রক্ষণভাগ। দলের সবচেয়ে বড় তারকা রিয়াদ মাহরেজও ছিলেন অনেকটাই নিষ্প্রভ। শেষ পর্যন্ত এক ঘণ্টা পর মাঠ ছাড়তে হয় তাঁকে। ম্যাচের আগেই মাহরেজ জানিয়েছিলেন, এটিই তাঁর শেষ আফকন।

সেমিফাইনালে বুধবার স্বাগতিক মরক্কোর মুখোমুখি হবে নাইজেরিয়া। চতুর্থ শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে এবার স্বাগতিকদের হারাতে হবে সুপার ঈগলসদের।


এ ক্যটাগরির আরো খবর..