× Banner
সর্বশেষ
উত্তরপ্রদেশে মকড্রিল অন্ধকারে নিমজ্জিত রাজ্যের ৭৫টি জেলা আজ আন্তর্জাতিক শিক্ষা দিবস উনসত্তরের গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় স্বাধীনতা অর্জন করেছি -প্রধান উপদেষ্টা আজ ঐতিহাসিক উনসত্তরের গণঅভ্যুত্থান দিবস আজ ২৪ জানুয়ারি (১০ মাঘ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৪ জানুয়ারি শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে দেশে গণতন্ত্র এখন নির্বাসনে, মানবাধিকার ধুলায় পদদলিত -শেখ হাসিনা বেনাপোলে বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  নির্বাচনে জয়ের ব্যাপারে মরিয়া জামায়াতে ইসলামী সরস্বতী শুধু সনাতন ধর্মের পূজার বিষয় নন; সামগ্রিক সংস্কৃতির অংশ -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ডেস্ক

আর্সেনাল নতুন বিপাকে : চোট সমস্যা বেশ প্রকট

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
চোট সমস্যা বেশ প্রকট

চোট সমস্যা বেশ প্রকট : আর্সেনালের ক্ষেত্রেও ঘটেছে ঠিক তেমনটাই। গতকাল প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে ২–১ গোলে জয় তুলে নিয়ে শীর্ষস্থান ধরে রাখলেও ম্যাচটিতে চোটে পড়েছেন দলের অভিজ্ঞ রাইটব্যাক বেন হোয়াইট। অনেক সময় জয় চাপা পড়ে পারিপার্শ্বিক ইস্যুতে।

এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে ৩১ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন হোয়াইট। আর্সেনাল কর্তৃপক্ষ জানিয়েছে, ইংলিশ এই ডিফেন্ডারকে কমপক্ষে এক মাস মাঠের বাইরে থাকতে হবে।

সম্প্রতি চোট কাটিয়ে দলে ফিরেছিলেন হোয়াইট। আগের চোটের কারণে তিনি প্রায় ২৩ দিন রিহ্যাবে ছিলেন এবং তিনটি ম্যাচ মিস করেছেন। সেই ধাক্কা সামলাতে না সামলাতেই আবারও চোটে পড়লেন। চলতি ২০২৫–২৬ মৌসুমে গানারদের জার্সিতে ১১টি ম্যাচ খেলেছেন হোয়াইট।

এমনিতেই আর্সেনালে চোট সমস্যা বেশ প্রকট। তার মধ্যেই হোয়াইটের নাম যুক্ত হলো তালিকায়। আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে উরুর মাংসপেশিতে চোট পান গ্যাব্রিয়েল মাগালহায়েস। তিনি বর্তমানে রিহ্যাবে আছেন এবং এ বছর মাঠে ফেরার সম্ভাবনা কম।

আরেক ডিফেন্ডার ক্রিশ্চিয়ান মোসকেরা গোড়ালির চোটে ভুগছেন। ফলে তিনি ২০২৬ সালের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত মাঠের বাইরে থাকবেন। তবে চোট কাটিয়ে ইতোমধ্যে উইলিয়াম সালিবা ও জুরিয়েন টিম্বার দলে ফিরেছেন।

শনিবার প্রিমিয়ার লিগে আর্সেনালের পরের ম্যাচে প্রতিপক্ষ এভারটন। এরপর ২৩ ডিসেম্বর কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে মিকেল আর্তেতার দল।

প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে দুই পয়েন্ট এগিয়ে আছে আর্সেনাল। এখন পর্যন্ত ১৬ ম্যাচে ১১টি জয়, ৩টি ড্র এবং ২টি ম্যাচ হেরেছে।


এ ক্যটাগরির আরো খবর..