× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

আর্জেন্টিনা হেরে গেল

admin
হালনাগাদ: শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬

ক্রীড়া ডেস্ক: আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে রিও অলিম্পিকে শুভ সূচনা করেছে ইউরো জয়ী পর্তুগাল।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় দিবাগত রাতে আর্জেন্টিনার বিপক্ষে গোল পেতে বেশ ঘাম ঝরাতে হয় পর্তুগালকে। প্রথম গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ৬৬ মিনিট পর্যন্ত। এ সময় বুর্নো ফার্নান্দেজের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল আদায় করে নেন গনকালো প্যাসিয়েনসিয়া।

৮৪ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগালের আরেক তরুণ পিটে ত্রাবুলো। তাকেও গোলে সহায়তা করেন বুর্নো ফার্নান্দেজ। ২-০ গোলে এগিয়ে যাওয়া পর্তুগালকে আর কোনোভাবেই রুখতে পারেনি আর্জেন্টিনা। ফলে হার দিয়েই অলিম্পিক যাত্রা শুরু করতে হয় আকাশি-নীল জার্সিধারীদের।

তবে ম্যাচে প্রায় সব দিক দিয়েই এগিয়ে ছিল পর্তুগাল। ৫৮ শতাংশ বলের দখল ছিল ইউরো চ্যাম্পিয়নদের। আর্জেন্টিনার ৪২ শতাংশ। গোল মুখেও বেশি শট নিয়েছে পর্তুগীজরা। তারা সেখানে ৭টি শট নিয়েছে সেখানে আর্জেন্টিনা নিয়েছে ৩টি। তবে ফাউল করার দিক দিয়ে এগিয়ে ছিল আর্জেন্টিনা। তারা যেখানে ২০টি ফাউল করেছে। সেখানে পর্তুগাল করেছে ১১টি।

উভয় দল ২টি করে হলুদ কার্ড দেখেছে। আর্জেন্টিনা কর্নার পেয়েছে ৬টি। পর্তুগাল ৪টি।


এ ক্যটাগরির আরো খবর..