× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

দিল্লির বিক্ষোভে বলপ্রয়োগের সমালোচনার পর আরএএফের নতুন নির্দেশনা, পেলেট গান ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা

Kishori
হালনাগাদ: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
আরএএফের নতুন নির্দেশনা
আরএএফের নতুন নির্দেশনা

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগের ঘটনায় ব্যাপক সমালোচনার পর র‍্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) সদস্যদের জন্য নতুন অপারেশনাল নির্দেশনা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাহিনীটির সদস্যদের পেলেট গান, ইলেকট্রিক শক অস্ত্র এবং কিছু দাঙ্গা নিয়ন্ত্রণ সরঞ্জাম ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে। আরএএফের নতুন নির্দেশনা

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আরএএফের মহাপরিদর্শক (আইজি) সীমা ধুন্ধিয়া মাঠপর্যায়ের সদস্য ও কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বলপ্রয়োগ এড়িয়ে ‘সংবেদনশীল পুলিশিং’ নীতি অনুসরণ করার নির্দেশ দিয়েছেন।

প্রতিবেদনে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বলা হয়, যন্তর মন্তরের বিক্ষোভ নিয়ন্ত্রণে অতিরিক্ত শক্তি প্রয়োগ বাহিনীর নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। আইজি সদস্যদের স্মরণ করিয়ে দেন, পরিস্থিতি অনুযায়ী ধাপে ধাপে এবং প্রয়োজনীয় মাত্রায় শক্তি প্রয়োগ করাই আরএএফের প্রশিক্ষণ ও নীতির অংশ।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত দিল্লিতে দায়িত্ব পালনকারী সদস্যদের জন্য প্রজেক্টাইল অ্যাকশন গান (পিএজি), অ্যান্টি-রায়ট গান (এআরজি), ইলেকট্রিক শক অস্ত্র এবং ইলেকট্রিক শিল্ড ব্যবহার বা ইস্যু করা হবে না। এ নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশও দেওয়া হয়েছে।

আরএএফ প্রধান জোর দিয়ে বলেছেন, বাহিনীর মূল দর্শন হলো ন্যায়সংগত, সংযত ও নিরপেক্ষভাবে আইন প্রয়োগ করা। তাই জনতা নিয়ন্ত্রণে প্রয়োজনের অতিরিক্ত বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি বাহিনীর পেশাদার মানদণ্ডের পরিপন্থী।

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, গত বুধবার এক ভার্চুয়াল বৈঠকে সীমা ধুন্ধিয়া যন্তর মন্তরের অভিযানের বিভিন্ন দিক পর্যালোচনা করেন। সেখানে তিনি মাঠপর্যায়ের সদস্যদের কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেন এবং গণমাধ্যমে অনুমতি ছাড়া কোনো মন্তব্য না করার নির্দেশ দেন।

আরএএফের অভ্যন্তরীণ মূল্যায়নে অভিযানের সময় কয়েকটি পরিচালনাগত ত্রুটি শনাক্ত হয়েছে বলেও জানা গেছে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় এসব সীমাবদ্ধতা দ্রুত দূর করার ওপর গুরুত্বারোপ করেন আইজি।

তিনি নির্দেশ দেন, বিক্ষোভ নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রথমে সতর্কবার্তা দিতে হবে। এরপর পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে ব্যবস্থা নিতে হবে। তবে কোনো অবস্থাতেই অপ্রয়োজনীয় বা অতিরিক্ত বলপ্রয়োগ করা যাবে না।

এনডিটিভির তথ্য অনুযায়ী, গত ২০ জুলাই যন্তর মন্তরের বিক্ষোভে অংশ নেওয়া ২৮ বছর বয়সী এক ব্যক্তি পেলেটের আঘাতে আহত হয়েছেন বলে একটি সরকারি হাসপাতাল নিশ্চিত করেছে।

এদিকে আরএএফের অভ্যন্তরীণ আলোচনায় আরও বলা হয়েছে, জম্মু-কাশ্মীর বা বিশেষ অভিযান এলাকায় কর্মরত সদস্যদের বিক্ষোভ নিয়ন্ত্রণে দায়িত্ব দেওয়ার আগে জনতা ব্যবস্থাপনা ও সংবেদনশীল পুলিশিং বিষয়ে অতিরিক্ত প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। বিশেষ করে দিল্লি, বিহার, আসাম ও মহারাষ্ট্রের মতো রাজ্যে দায়িত্ব পালনের আগে তাদের স্থানীয় পরিস্থিতি ও আরএএফের জনতা নিয়ন্ত্রণ নীতিমালা সম্পর্কে প্রশিক্ষিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..