× Banner
সর্বশেষ
বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী

আবার একসাথে মেসি-সুয়ারেজ-নেইমার!

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭

স্পোর্টস ডেস্কঃ
এই তো কয়েক দিন আগে ঢাকঢোল পিটিয়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিলেন নেইমার। যাওয়ার আগে নেইমারকে অনেক বুঝিয়েছিলেন বার্সেলোনার আক্রমণভাগের অপর দুই তারকা লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। কিন্তু দুই বন্ধুর কথা কর্ণপাত করেননি নেইমার। তারপরও নেইমারকে নিয়ে হাস্যোজ্জল ছবি পোস্ট করেছেন মেসি। ছবিতে লুইস সুয়ারেজও আছেন। অর্থাৎ কয়েক সপ্তাহের ব্যবধানে আবারো এক সাথে বার্সেলোনার ‘এমএসএন’ ত্রয়ী।

তাহলে কি পাশার দান উল্টে যাচ্ছে আবার? আসলে তেমন কিছু নয়। দানি আলভেজকে নিয়ে বার্সা সতীর্থদের সঙ্গে দেখা করতে এসেছিলেন নেইমার। আর নেইমারকেও দারুণভাবে স্বাগত জানিয়েছেন মেসি-সুয়ারেজ-পিকেরা। কয়েক সপ্তাহ আগে তাদের অনুরোধ উপেক্ষা করে পিএসজিতে যোগ দিয়েছেন নেইমার। কিন্তু সেসব মনে না রেখে বন্ধুর সাথে জমিয়ে আড্ডা দিয়েছেন মেসি-সুয়ারেজ।

এই আড্ডার একটি মুহূর্তের ছবিই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন মেসি। এদিকে, মেসির এই ছবি পোস্টের কিছু আগেই নেইমারের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছে বার্সেলোনা। চুক্তির শর্ত ভাঙার অভিযোগে ৮.৫ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ চেয়ে নেইমারের বিরুদ্ধে মামলা করেছে বার্সেলোনা।


এ ক্যটাগরির আরো খবর..