কুড়ি বছর পরে রবিবার ফের আফগান দখল করে মসনদে ফিরল তালিবান। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। আফগান নাগরিকদের পাশে দাঁড়ালো নয়াদিল্লি।
এর আগেই তালিবানরা হুঁশিয়ারি দিয়েছিল, ভারত সৈন্যবল ব্যবহার করলে পরিস্থিতি ভালো হবে না। সেই সূত্র ধরেই এবার নতুন পদক্ষেপ নিল ভারত। ভারত হিতৈষী আফগান নাগরিকদের আশ্রয় দানের সিদ্ধান্ত নিল তারা। এর মধ্যে থাকবেন সাংবাদিক, লেখক, সমাজকর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরাও।
কাবুলে নতুন করে কোন যুদ্ধ চায় না তারা। বরং চায় সরকার গড়ে তুলতে। এরপরেই রবিবার নিজের পদ থেকে ইস্তফা দেন আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানি।
নয়াদিল্লি সূত্রের খবর, বিপদের কারণে ভারতে বসবাস করার জন্য দীর্ঘমেয়াদী ভিসা পাবেন এই নাগরিকরা। তবে এখনও এ বিষয়ে কোনও পরিকল্পনা চূড়ান্ত হয়নি।