নবীগঞ্জে বিএনপি নেতা চাচাতো ভাইর হাতে পৌর শ্রমিকলীগ সভাপতি গুরুতর আহত

নবীগঞ্জে বিএনপি নেতা চাচাতো ভাইর হাতে পৌর শ্রমিকলীগ সভাপতি গুরুতর আহত
নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ পৌর শ্রমিকলীগ সভাপতি হাফিজুর রহমান মিলন (৩৫)কে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার বিএনপি নেতা চাচাতো ভাইদের হাতে প্রহৃত হয়েছেন।১৪ আগষ্ট রবিবার বিকালে পৌর এলাকার পিরিজপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়  লোকজন  শ্রমিকলীগ নেতা মিলনকে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানাযায়, পৌর এলাকার পিরিজপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে ও ওর্য়াড বিএনপির সাধারন সম্পাদক মুহিবুর রহমান, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ওলিউর রহমান অলি এবং যুবদল নেতা জিয়াউর রহমান এর সাথে গাছের ডাল কাটা নিয়ে বিরোধ দেখা দেয় তাদের চাচাতো ভাই আতাউর রহমানের ছেলে ও পৌর  শ্রমিকলীগের সভাপতি হাফিজুর রহমান মিলনের। রবিবার বিকালে বিএনপি নেতা চাচাতো ভাইয়েরা জোরপূর্বক গাছের ডাল কাটতে গেলে মিলন এতে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে উল্লেখিতরা হাফিজুর রহমানের উপর হামলা ও মারপিট করে। এতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে আহত পৌর  শ্রমিকলীগ সভাপতি হাফিজুর রহমান মিলন সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি আছেন। তার অবস্থা আশংকা জনক বলে জানাগেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।