× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

আপনি দিবেন আপনার অ্যানড্রয়েডের নাম

admin
হালনাগাদ: শনিবার, ২ জানুয়ারী, ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: অ্যানড্রয়েডের ভার্সনগুলোর নাম হয়েছে বিভিন্ন মিষ্টি খাবারের নাম অনুসারে। অ্যানড্রয়েড কাপকেক, ডোনাট, ইকলেয়ার, ফ্রয়ো, জিঞ্জারব্রেড, হানিকম্ব, আইস ক্রিম স্যান্ডউইচ, জেলি বিন, কিট ক্যাট, ললিপপ এবং সর্বশেষ ভার্সন মার্সম্যালো। এবার আপনার পালা। আপনি ঠিক করে দিন অ্যানড্রয়েডের নতুন নতুন ভার্সনের নাম। যেটি হবে অ্যানড্রয়েড ৭।

তবে নতুন ভার্সনের অপারেটিং সিস্টেমের নামকরণে পরিবর্তন আসতে পারে। কিছু সংবাদ মাধ্যম এ ব্যাপারে ধারণা দিয়েছে। নতুন পদ্ধতিটি হবে ব্যতিক্রম এবং উম্মুক্ত। বিশেষ করে গুগলের সিইও সুন্দর পিচাই বলেছেন,‘অ্যানড্রয়েড ৭ এর নামকরণ হবে সাধারণ মানুষের দেয়া নামে যখন আমরা একটি পোল ধরে রেখেছি।’

কিছুদিন আগে  ভারতের  শ্রী রাম কলেজ অব কমার্সে মি. সুন্দর পিছাই একটি স্বাক্ষাতকারে বলেন, ‘যদি সকল ভারতীয় এ ব্যাপারে ভোট দেন, তাহলে এটা হতেই পারে।’ এনডিটিভি তাদের প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।

অনেকেই ধারণা করছেন পরবর্তী অপারেটিং সিস্টেমের নাম হবে অ্যানড্রয়েড ৭.০ এন এবং অনলাইন পোলে শুধু এই শব্দটি দিয়েই নাম শুরু হবে। আমরা ‘এন’ দিয়ে কিছু মিষ্টান্নর নাম চিন্তা করতে পারি। যেমন নাট (বাদাম), নুডলস, ন্যাচস ইত্যাদি। ব্যাপারটা আশাজনক যে অ্যানড্রয়েড ব্যবহারকারীরা এবার ভার্সনের নাম নিজেরাই পছন্দ করতে পারবে।

এখন পর্যন্ত অ্যানড্রয়েড ৭ সম্পর্কে উল্লেখযোগ্য  কোন তথ্য পাওয়া যায়নি। তবে সম্ভবত নতুন এই ভার্সনে স্পিলিট স্ক্রিনের সুবিধা থাকবে। গুগল জানিয়েছে, নতুন বৈশিষ্ট্য যোগ করার জন্য তারা কাজ করে যাচ্ছে। ২০১৬ সালের শেষের দিকে অ্যানড্রয়েড ৭ বাজারে আসতে পারে।

নাম দেয়ার জন্য যথেষ্ট সময় পাওয়া যাচ্ছে। আপনিও ঠিক করে ফেলুন পরবর্তী ভার্সনের নাম।


এ ক্যটাগরির আরো খবর..