× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঝিনাইদহ জেলা পুলিশের র‌্যালি

admin
হালনাগাদ: শুক্রবার, ৮ মার্চ, ২০১৯

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঝিনাইদহে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা পুলিশের আয়োজনে শুক্রবার সকালে সদর থানার চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সদর থানা চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান, সদর থানার ওসি মিজানুর রহমান খান, কোর্ট পরিদর্শক ফিরোজা খাতুন, ওয়েলফেয়ার এফোর্টস (উই) এর নির্বাহী পরিচালক শরিফা খাতুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা, নারীর অধিকার রক্ষা ও নারী নির্যাতন প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..