× Banner
সর্বশেষ
সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস আজ

admin
হালনাগাদ: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ আজ ডিসেম্বর। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবস পালন করা হবে

বছর দিবসটির নির্ধারিত প্রতিপাদ্যআসুন, দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই।বিষয়টি সামনে রেখে দুর্নীতি দমন কমিশন (দুদক) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে

বার্তা সংস্থা বাসস জানিয়েছে, বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানায় দুদক

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানী ঢাকায় দুর্নীতি দমন কমিশনের কমিশনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান . নাসিরউদ্দীন আহমেদ আজ শুক্রবার সকাল টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনের সড়কে শান্তির প্রতীক পায়রা বেলুন উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করবেন

এছাড়া সকাল সোয়া ৯টায় জাতীয় প্রেসক্লাবের সামনে দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে কমিশনের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা দুর্নীতিবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করবেন। মানববন্ধন শেষে সকাল ১০ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে কমিশনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির প্রেসিডেন্ট . মোহাম্মদ ফরাস উদ্দিন প্রধান অতিথি এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জ্জী বিশেষ অতিথি হিসেবে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন

কেন্দ্রীয় কর্মসূচির সাথে মিল রেখে কমিশনের চট্টগ্রাম, রাজশাহী ,সিলেট,বরিশাল খুলনা বিভাগীয় কার্যালয় এবং ২২টি সমন্বিত জেলা কার্যালয়ের পক্ষ থেকেও পৃথকভাবে মহানগর,জেলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহায়তায় দেশব্যাপী মানববন্ধন,আলোচনা সভাসহ দুর্নীতিবিরোধী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুদক আশা করে, দেশের রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যম, শিক্ষক, এবং সরকারি কর্মকর্তাকর্মচারীরাসহ সমাজের প্রতিটি স্তরের প্রতিনিধিগণ স্বস্ব অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলবেন


এ ক্যটাগরির আরো খবর..