× Banner
সর্বশেষ
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইউনিয়ন সমাবেশ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১০ মে, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় লস্কর ইউনিয়ন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইউনিয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে লস্কর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট এসএম নাজিমুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মারুফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা শেখ আমানুল হোসেন ও সাংবাদিক আব্দুল আজিজ।

দলনেতা প্রভাষক বজলুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন সুশিলনের আজমীরা পারভীন, উপজেলা মহিলা আনসার কমান্ডার সরস্বতী মন্ডল, ইউনিয়ন কমান্ডার এসএম ইউনুছ আলী, পৌর কমান্ডার আবু হানিফ ও জাহানারা বেগম। সমাবেশে ভাল কাজের স্বীকৃতি স্বরূপ আনসার ও ভিডিপি’র ১০ জন সদস্যকে পুরস্কার প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..