× Banner
সর্বশেষ
শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর স্কুল ফিডিং কর্মসূচির অনিয়মের অভিযোগে দ্রুত তদন্ত ও কঠোর ব্যবস্থা -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ইউপি সদস্যের নেতৃত্বে হামলা করে পিতা ও পুত্রসহ চারজন আহত, হাসপাতালে ভর্তি, থানায় লিখিত অভিযোগ

ইলেক্ট্রিক শক খেয়ে আদিবাসী সহ দুই জনের মর্মান্তিক মৃত্যু-আহত ২

Kishori
হালনাগাদ: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
আদিবাসী সহ দুই জনের মৃত্যু

নওগাঁর ধামইরহাটে এস.টি ডব্লিউ ডিপটিউবওয়েলে সংযোগ প্রদানকালে আদিবাসী সহ ২ জনের মৃত্যু হয়েছে। ২১ অক্টোবর দুপুর ১ টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা উপজেলার জগৎনগর মৌজার জয়জয়পুর এলাকায় স্যালো টিউবওয়েল ওয়াটার (এসটি ডব্লিউ) বা অগভীর নলকূপে পল্লী বিদ্যুতের টেকনিশিয়ান কর্তৃক সংযোগ প্রদান কালে বিদ্যুতায়িত হয়ে মারা যান জয়জয়পুর গ্রামের দুলাল হোসেনের ছেলে মোতাব্বের রহমান মনা (৩৫) ও একই গ্রামের আদিবাসী মৃত ¬¬¬সোম মরমুর ছেলে সামসুন মুরমু (৫৫)।

এ সময় মৃত মোতাব্বের রহমান মনার ছোট ভাই আব্দুল্লাহ আল রাফিকে গুরুত্বর অবস্থায় রামেকে রেফার্ড করে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া মৃতের বাবা দুলাল হোসেনও আহত হয়ে ধামইরহাট হাসপাতালে ভর্তি আছেন। পরিবারের পক্ষ থেকে পল্লী বিদ্যুতের ধামইরহাট জোনাল অফিসের ডি.জি.এম এস এম মোস্তাফিজুর রহমান বলেন, অগভীর নলকূপে সংযোগ প্রক্রিয়া প্রস্তুত করার পর নিহতরা ঘরের টিনের চালা ঠিক করতে গিয়ে, আকস্মিকভাবে বিদ্যুতায়িত হয়ে মারা যায়, যা দুঃখজনক।

ধামইরহাট থানার ওসি বাহাউদ্দীন ফারুকী বিপিএম,পিপিএম ও পুলিশের উর্ধতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন এবং এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি, মৃতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি বাহাউদ্দীন ফারুকী জানান।


এ ক্যটাগরির আরো খবর..