× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রতিবেদক

আদায়হীন অর্পিত সম্পত্তির ভাড়া, বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার

SDutta
হালনাগাদ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: আদায় হচ্ছে না অর্পিত সম্পত্তির বর্ধিত ভাড়া। বছরের পর বছর পড়ে আছে বকেয়া ভাড়া। উচ্ছেদ অভিযান কিংবা নোটিশও দেওয়া হচ্ছে না ইজারা গ্রহীতাদের। এদিকে নানা অনিয়ম হচ্ছে এসব সম্পত্তির দখল কেন্দ্র করে। সরেজমিনে পুরান ঢাকা ঘুরে এই চিত্র দেখা গেছে। রাজধানী সূত্রাপুর, কোতোয়ালী, গেণ্ডারিয়া থানায় বহু অর্পিত সম্পত্তি রয়েছে। এসব সম্পত্তির ভাড়া আদায় থামকে আছে। অথচ এসব সম্পত্তিতে দীর্ঘদিন ধরে বসবাস করা লোকজন নিয়মিত ভাড়া দিত।

পতিত শেখ হাসিনার স্বৈরাচার সরকার যেদিন থেকে এসব সম্পত্তির ভাড়া এক লাফে ৭ গুণ বৃদ্ধি করল তখন থেকেই বকেয়ার খাতা নাম উঠতে থাকে বহু ইজারা গ্রহীতার। পুরান ঢাকার অনেক অর্পিত সম্পত্তির লীজ-মানি আদায় নিয়ে এই চিত্র দেখা গেছে। যেমন ৫০ নং রাধিকা মোহন বসাক লেনের বাড়িটি একটি অর্পিত সম্পত্তি। সেখানে অনেকগুলো পরিবার বাস করে। এদের কেউ কেউ ২৫-৩০ বছর যাবত সরকারি লীজ মানি দেয় না। সূত্রাপুর থানার ১০/১ ঠাকুর দাস লেন এমন আরেকটি বাড়ি। যারা অর্পিত সম্পত্তির ভাড়া বিগত ৭ বছর যাবত দেয় না। ভবিষ্যতে দেবে কিনা সন্দেহ। আবার ১০/১ ঠাকুর দাস লেনের ইজারাদার ১১ নং ঠাকুর দাস লেনের পিছনের এক ইজারাদারের কাছ থেকে সাবলীজ নিয়ে বহাল তবিবয়েতে নিজেদের ব্যবসা বাণিজ্য চালিয়ে আসছে। যা সম্পূর্ণ রূপে অবৈধ। অর্পিত সেলের সার্ভেয়ার এসব বিষয়ে অবগত হওয়ার পরও কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।

সরকারি আইন আছে ইজারাগ্রহীতারা প্রতি বছর এসব সম্পত্তির ভাড়া নবায়নের আবেদন করে লীজ মানি পরিশোধ করার। ২০২৪ সালে জানুয়ারিতে এসব সম্পত্তিতে বসবাসকারীদের এ বিষয়ে ঘোষণা প্রজ্ঞাপন আকারে দেওয়া হয়। এরপরও ভাড়া আদায়ে সরকারি কোনো প্রচেষ্টা দেখা যাচ্ছে না। অর্পিত সম্পত্তির অভিভাবক ডিসি সাহেবদের এ বিষয়ে কঠোর কোনো পদক্ষেপ নেয়নি।

অনেক ইজারা-গ্রহীতা পুরান ভাড়া পরিশোধের আর্জি জানিয়ে দরখাস্ত করে। যেসব দরখাস্ত অনিষ্পত্তি অবস্থায় থেকে যায়। ভাড়া দিতে না পারলে সম্পত্তি ছেড়ে দেবার বিধান থাকলেও সেটা মানা হচ্ছে না। ডিসি সাহেবরা গায়ে হাওয়া লাগিয়ে এসবে ঢিলেমি দিচ্ছেন। এতে বাংলাদেশ সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। আর অনিয়মে বেহাত হচ্ছে অর্পিত সম্পত্তি।


এ ক্যটাগরির আরো খবর..