× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

আটক হলেন প্রিয়াঙ্কা গান্ধী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯

ভারতের কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ। শুক্রবার উত্তর প্রদেশের সোনভদ্রা জেলায় যাওয়ার পথে তাকে আটক করা হয়।

গত ১৭ জুলাই জেলাটিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ১০ জনকে গুলি করে হত্যা করা হয়। এই নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা।

শুক্রবার প্রকাশিত এ সংক্রান্ত এক প্রতিবেদনে  জানা যায়, অঞ্চলটিতে জারি করা ১৪৪ ধারা লঙ্ঘনের দায়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রিয়াঙ্কা ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে (এএনআই) বলেন, আমরা ভীত নই। আমরা শান্তিপূর্ণভাবে ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম।

আমি জানি না তারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন। কিন্তু আমি যেকোনো জায়গায় যেতে প্রস্তুত আছি বলেও উল্লেখ করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক।

প্রিয়াঙ্কাকে আটকের বিষয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক টুইটে বলেন, উত্তর প্রদেশের সোনভদ্রা থেকে প্রিয়াঙ্কাকে আটক করার বিষয়টি উদ্বেগজনক।

তিনি বলেন, নিজেদের জমি খালি না করায় নৃশংসভাবে গুলি করে হত্যা করা ১০ আদিবাসী কৃষকের পরিবারের সঙ্গে তার সাক্ষাৎ আটকাতে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে।

তিনি আরও বলেন, এতে পরিষ্কার হয়েছে যে উত্তর প্রদেশে বিজেপি (ভারতীয় জনতা পার্টি) নিরাপত্তাহীনতা বৃদ্ধি করছে।

আটকের আগে প্রিয়াঙ্কাকে মির্জাপুরে অন্যান্য কংগ্রেস নেতার সঙ্গে উত্তর প্রদেশ সরকারের বিরুদ্ধে এক ধর্নায় অংশগ্রহণ করতে দেখা যায়।


এ ক্যটাগরির আরো খবর..