× Banner
সর্বশেষ
নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী

ডেস্ক

আজ ৪ সেপ্টেম্বর বৈদিক জ্যোতিষে ১২টি রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়

Dutta
হালনাগাদ: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি
বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়।

আজ ৪ সেপ্টেম্বর বৈদিক জ্যোতিষে ১২টি রাশিপ্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। জেনে নিন প্রত্যেক রাশির আলাদা-আলাদা ফলাফল ভাগ্য সঙ্গে রাখার উপায়।

মেষ রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। নাহলে আপনার শরীর প্রভাবিত হবে। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। শিশুদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। অভিজ্ঞ ব্যক্তিদের সাথে কথা বলার সময়ে আজ চোখ-কান খোলা রাখুন। কারণ, তাঁদের প্রতিটি পরামর্শ আপনাকে সাহায্য করবে। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির জন্য একমুখী রুদ্রাক্ষকে সাদা সুতোয় বেঁধে সেটি পরুন।

বৃষ রাশি: আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আপনি আজ অর্থ সঞ্চয় এবং লেনদেন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জন করবেন। যেগুলিকে কাজে লাগিয়ে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ একটি সামাজিক অনুষ্ঠান উপস্থিত থাকতে পারেন। এই রাশির প্রেমিক-প্রেমিকারা আজ তাঁদের পরিবারের অনুভূতির প্রতি অত্যধিক সহানুভূতিশীল হবেন। জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: কর্মক্ষেত্রে উন্নতির জন্য আজ রুদ্রাক্ষের মালা গলায় ধারণ করুন।

মিথুন রাশি: আপনি আজ ভাইবোনদের কাছ থেকে কোনো কাজে দারুণভাবে সাহায্য পাবেন। বাড়ির চারপাশে আপনি আজ ছোটখাটো পরিবর্তন করতে পারেন। প্রেমের জন্য দিনটি অবশ্যই ভালো। পরিবারের সদস্যদের সাথে আজ কিছুটা সময় কাটান। আপনি আজ অবসর সময়ে নিজের ব্যক্তিত্বকে উন্নত করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য লাল রঙের পোশাক পরিধান করুন।

কর্কট রাশি: কর্মক্ষেত্রে ভালো ফলাফল পাওয়ার জন্য নিজের কাজের পদ্ধতিতে অবশ্যই মনোযোগ দিন। আজ এমন কোনো কাজ করবেন না যার ফলে আপনার মানসিক চাপ বৃদ্ধি পায়। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের পড়াশোনার পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যধিক জড়িত থাকার কারণে রেগে যেতে পারেন। আজ আপনি একাধিক জায়গা থেকে আকর্ষণীয় আমন্ত্রণ পেতে পারেন। পাশাপাশি, একটি উপহার পাওয়ার সম্ভাবনাও রয়েছে। অর্ধাঙ্গিনীর কোনো আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: প্রেমের জীবন সুখকর করে তুলতে আজ ভালোবাসার মানুষটির সাথে রান্নাঘরে বসে খাবার খান।

সিংহ রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয়। তাই, অবশ্যই সতর্ক থাকুন। আপনি আজ একটি সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। যেখানে খুব সহজেই আপনি সবাইকে আকৃষ্ট করতে পারবেন। অবসর সময়ে আপনি কোনো ধর্মীয় স্থানে বেড়াতে যেতে পারেন। প্রেমের জীবনে আজ আপনি কোনো চমকের সম্মুখীন হবেন। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য গরুকে খাবার দিন।

কন্যা রাশি: আপনার অর্থ আজ কোথায় কোথায় ব্যয় হচ্ছে সেদিকে নজর দেওয়া প্রয়োজন। নাহলে অদূর ভবিষ্যতে আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। বাবামায়ের কাছে আজ আপনি নিজের কোনো উচ্চাকাঙ্খা প্রকাশ করতে পারেন। যেটিতে তাঁরা আপনাকে সহায়তা করবেন। নিজের লক্ষ্যপূরণের জন্য সঠিকভাবে পরিশ্রম করে যান। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। জীবনসঙ্গীর কাছ থেকে আজ আপনি কোনো চমক পাবেন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে লাভবান হওয়ার জন্য স্নান করার পর সাদা চন্দনের তিলক কপালে লাগান।

তুলা রাশি: শারীরিক দিক থেকে আজ অযথা চিন্তা করবেন না। কারণ, আপনি আজ সম্পূর্ণ সুস্থ থাকবেন। এদিকে, আজ আপনি বন্ধুদের সাথে কোনো খেলাধূলার পরিকল্পনাও করতে পারেন। বাড়ির কোনো খারাপ হয়ে যাওয়া বৈদ্যুতিক যন্ত্র সারাতে গিয়ে আপনার অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। বাড়ির চারপাশে আজ আপনি কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন করবেন। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির জন্য বয়স্ক ব্রাহ্মণদের ভোজন করান।

বৃশ্চিক রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। শারীরিক দিক থেকে আজ আপনাকে সচেতন থাকতে হবে। আপনার কোনো পুরোনো বন্ধু আজ আপনার কাছ থেকে আর্থিক সহায়তা চাইতে পারেন। আজ নিজে থেকে কোনো ঝামেলায় জড়িয়ে পড়বেন না। প্রেমের জীবনে সতর্ক থাকুন। আপনার নতুন কোনো পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে আজ সবাই উৎসাহিত হবেন। আজকে আপনি একটি নতুন বই কিনে দীর্ঘক্ষণ ধরে সেটি পড়তে পারেন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: প্রেমের জীবনে শান্তি বজায় রাখতে আজ ভালোবাসার মানুষটিকে রুপোর আংটি উপহার দিন।

ধনু রাশি: আজ আপনি আপনার ভাইবোনের কাছ থেকে কোনো কাজে দারুণভাবে সাহায্য পাবেন। শিশুদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় কাটান। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। ভালোবাসার মানুষটির সাথে আজ সংযত আচরণ করুন। বন্ধুদের সাথে আজ আপনি কিছুটা সময় অতিবাহিত করবেন। কর্মক্ষেত্রে আপনি আপনার প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকতে রুপোর পাত্রে জল পান করুন।

মকর রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখতে আজ থেকেই নিয়মিতভাবে ধ্যান এবং যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। এই রাশির ব্যবসায়ীদের আজ তাঁদের অর্থ অত্যন্ত সাবধানে রাখতে হবে। নাহলে সেগুলি চুরির সম্ভাবনা রয়েছে। প্রতিটি কাজ আজ ঠান্ডা মাথায় করুন। আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির আশীর্বাদ লাভ করতে পারেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কোনো সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থেকে আপনি সবাইকে আকৃষ্ট করতে পারবেন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: প্রেমের জীবন সুখকর করে তুলতে জলে মিষ্টি নিক্ষেপ করুন।

কুম্ভ রাশি: ভবিষ্যতের কথা মাথায় রেখে আজ থেকেই সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। পরিবারের সদস্যদের সাথে কোনো মতবিরোধের সম্ভাবনা থাকলেও ঠান্ডা মাথায় সেটিকে সামাল দিন। প্রেমের জীবনে আজ আপনি চমকের সম্মুখীন হবেন। যাঁরা বিদেশের কোনো বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাঁদের জন্য আজকের দিনটি ভালো। কর্মক্ষেত্রে দিনটি দারুণভাবে কাটবে। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: পারিবারিক জীবনে উন্নতির জন্য আজ গৃহদেবতার লোহার মূর্তিকে পুজো করুন।

মীন রাশি: বন্ধুদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কোথাও বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সতর্ক থাকুন। শারীরিক দিক থেকে আজ আপনি সুস্থ থাকবেন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। যাঁরা বেশকিছু দিন ধরে অত্যন্ত ব্যস্ততার মধ্যে ছিলেন তাঁরা আজ নিজের জন্য সময় বের করতে পারবেন। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করুন। জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির জন্য আজ জুতোর তলায় তামার ৭ টি নরম পিন লাগান।


এ ক্যটাগরির আরো খবর..