× Banner
সর্বশেষ
৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী

আজ সকালেও পাঠানকোটের বিমানঘাঁটি থেকে গোলাগুলির আওয়াজ পাওয়া গেছে

admin
হালনাগাদ: সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পাঠানকোটের বিমানঘাঁটিতে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শেষ করতে পারেনি নিরাপত্তা বাহিনী যদিও ৫২ ঘন্টা পেরিয়ে গেছে। সোমবার সকালেও বিমানঘাঁটির ভেতর থেকে গোলাগুলির আওয়াজ পাওয়া গেছে।

শনিবার ভোরে পাঠানকোটে বিমানবাহিনীর ঘাঁটিতে প্রবেশ করে জঙ্গিরা। রোববার বিকেল পর্যন্ত চলা সংঘর্ষে সাত সেনা সদস্য ও পাঁচ জঙ্গি নিহত হয়। রাতেই  টুইটারে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং লিখেছিলেন অভিযান সমাপ্ত। কিন্তু রাত একটু বাড়তেই সেই টুইট মুছে দেওয়া হয়। তখনই বোঝা যায়, ভেতরে আরো জঙ্গি রয়েছে। নিরাপত্তা বাহিনীর সূত্র উল্লেখ করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইন জানিয়েছেন, জঙ্গিরা সম্ভবত দুটি গ্রুপে প্রবেশ করেছিল বিমান ঘাঁটিতে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সোমবার সকাল ৭ টা ৫৫ মিনিটে নতুন করে দুটি বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। এরপরই দুপক্ষের তীব্র গোলাগুলির আওয়াজ আসতে শুরু করে। জঙ্গিদের অবস্থান নিশ্চিত করতে ১৬শ একর বিমান ঘাঁটিটির ওপর হেলিকপ্টার চক্কর দিচ্ছে। ধারণা করা হচ্ছে ভেতরে আরো দুই জঙ্গি বেঁচে আছে এবং তারাই লড়াই চালিয়ে যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..