× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

দুই বছর পরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে সরাসরি বাস চলাচল শুরু

Kishori
হালনাগাদ: বুধবার, ৬ মার্চ, ২০১৯

মেহের আমজাদ,মেহেরপুর : দীর্ঘ প্রতিক্ষার পর আজ বুধবার থেকে অবশেষে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে সরাসরি বাস চলাচল শুরু করবে। মেহেরপুর জেলা প্রশাসক মোঃ আতাউল গনির প্রচেষ্টায় এলাকার মানুষের দীর্ঘদিনের জনদুর্ভোগের সমাধান হলো। এ বিষয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসন, বাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়নের যৌথ সভা শেষে বুধবার থেকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে সরাসরি বাস চালাচলের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।

খলিসাকুন্ডি থেকে কুষ্টিয়া পর্যন্ত সড়কে যান চলাচলে অনুপোযোগী হয়ে পড়ার কারনে প্রায় ২ বছর পূর্বে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে সরাসরি বাস চলাচল বন্ধ করে দেয় কুষ্টিয়া বাস মালিক সমিতি। এর ফলে মেহেরপুর থেকে খলিসাকুন্ডি গিয়ে সেখানে থেমে পুনরায় বাস পরিবর্তন করে কুষ্টিয়া যেতে হত যাত্রীদের। যে কারনে দির্ঘদিন ধরে যাত্রীরা হয়রানির শিকার হতে হত এবং সেই সাথে তাদের অনেক সময় ব্যয় হয়ে যেত। মেহেরপুর থেকে কুষ্টিয়া মাত্র ৫৮ কিলোমিটার সড়ক পাড়ি দিতে দুই ঘন্টার অধিক সময় লাগে। অথচ সরাসরি বাস চলাচল করলে পৌনে দুই ঘন্টাতেই কুষ্টিয়া পৌঁছানো সম্ভব হবে।

এ ব্যাপারে মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ আতাউল গনি বলেন,আমি মেহেরপুরে যোগদানের পর থেকে বিষয়টি নিয়ে কাজ শুরু করি। এর মধ্যে কয়েক দফা দুই জেলার বাস মালিক ও শ্রমিকদের সাথে মিটিং করেছি। দেরি হলেও অবশেষে বুধবার থেকে সরাসরি বাস চলাচল করবে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..