× Banner
সর্বশেষ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর স্কুল ফিডিং কর্মসূচির অনিয়মের অভিযোগে দ্রুত তদন্ত ও কঠোর ব্যবস্থা -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ইউপি সদস্যের নেতৃত্বে হামলা করে পিতা ও পুত্রসহ চারজন আহত, হাসপাতালে ভর্তি, থানায় লিখিত অভিযোগ দিনাজপুরে অপহরণ মামলায় প্রাইভেটকার সহ ৫ জন এনসিপি নেতা আটক দেশী জাতের গবাদিপশু উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর সমাজকল্যান মন্ত্রীর সাথে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ, নারী-শিশু উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা

আজ বিশ্ব হাত ধোয়া দিবস

admin
হালনাগাদ: শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ শনিবার ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০১৬’ পালন করা হচ্ছে।

প্রতিদিন সাবান দিয়ে হাত ধোয়া অভ্যাসে পরিণত করতে এ দিনটি সারা বিশ্বের মানুষদের অনুপ্রাণিত ও সংগঠিত করে থাকে। নানা রোগবালাই প্রতিরোধে সাবান দিয়ে হাত ধোয়া যে জরুরি, দিবসটি মানুষের মাঝে সে সচেতনতাও জাগ্রত করে।

দিবসটি পালনে বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে।

এ উপলক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ সকাল সাড়ে ৮টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করবে। এ ছাড়া সকাল সাড়ে ৯টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।

এতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি থাকবেন।


এ ক্যটাগরির আরো খবর..