× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

আজ প্রধান নির্বাচন কমিশনারের সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
আলোচনার জন্য চিঠি
সংলাপ বর্জন করা বাকি ৮টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আলোচনার জন্য চিঠি দিয়েছে নির্বাচন কমিশন

আজ প্রধান নির্বাচন কমিশনারের সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস।

আজ মঙ্গলবার (১ আগস্ট) সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সিইসির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

জানা গেছে, সকাল সাড়ে দশটা থেকে ১১টার মধ্যে সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন বাংলাদেশে নিযুক্ত এই রাষ্ট্রদূত।

তবে কি ইস্যুতে তিনি সাক্ষাৎ করতে যাবেন—সে সম্পর্কে কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে আগামী সংসদ নির্বাচন ইস্যুতে কথা হতে পারে।

এর আগে, গত ৮ জুন সিইসির সঙ্গে দেখা করেছিলেন পিটার হাস। ওই বৈঠক শেষে বাংলাদেশে আগামী নির্বাচন ইস্যুতে তার দেশের অবস্থান জানিয়েছিলেন পিটার হাস।

ওই সময় তিনি সাংবাদিকদের যুক্তরাষ্ট্র আগামীতে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছিলেন।

সেই নির্বাচনে কে বিজয়ী হবে তা নিয়ে যুক্তরাষ্ট্রের মাথাব্যথা নেই— এমনটা জানিয়ে রাষ্ট্রদূত পিটার ডি হাস তখন বলেছিলেন, যুক্তরাষ্ট্র এমন একটি নির্বাচন চায় যেখানে বাংলাদেশের জনগণ তাদের নেতা নির্বাচন করবেন।


এ ক্যটাগরির আরো খবর..