আজ খালেদা জিয়ার সঙ্গে নরওয়ে ও ব্রিটিশ সংসদীয় দলের সাক্ষাৎ

বিশেষ প্রতিবেদক :  বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবে নরওয়ে ও ইংল্যান্ডের সংসদীয় প্রতিনিধিদল।

আজ সোমবার পৃথক সময়ে দুটি প্রতিনিধিদলের সদস্যরা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর গুলশান কার্যালয়ে সাক্ষাৎ করবেন।

বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ বিষয়ে  জানিয়েছেন।

দিদার জানান, আজ বিকেল সাড়ে ৫টায় নরওয়ের সংসদীয় প্রতিনিধিদল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবে। এ সময় উপস্থিত থাকবেন ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন।এ ছাড়া রাত সাড়ে ৯টায় ব্রিটিশ পার্লামেন্টের প্রতিনিধিদল সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে।

এসময় উপস্থিত থাকবেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক।খালেদা জিয়ার সঙ্গে নরওয়ে ও ব্রিটিশ পার্লামেন্টের প্রতিনিধিরা কী আলোচনা করবেন, তা জানাতে পারেননি শামসুদ্দিন দিদার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।