আজীবন সম্মাননায় ভূষিত হলেন বগুড়ার দুই প্রবীণ চিকিৎসক

বগুড়া প্রতিনিধি: চিকিৎসা সেবায় অসামান্য অবদান, নিবেদিত প্রাণ চিকিৎসা সেবায় সমাজের অগ্রদূত হওয়ায় দুজন প্রবীণ চিকিৎসককে আজীবন সম্মাননা প্রদান করছে বগুড়ার শেরপুর ডক্টরস্ সোসাইটি (এসডিএস)।

২৭ জানুয়ারি সোমবার সন্ধ্যায় বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনাড়ম্বর পরিবেশে প্রখ্যাত দু’জন প্রবীন চিকিৎসক ডা.মুহাম্মদ রহমতুল বারী ও ডা. বিপ্লব কুমার বর্মনকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

শেরপুর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আব্দুল কাদের এর সভাপতিত্বে এবং শিশু চিকিৎসক জোবায়েদ সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডা. আমিরুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডা. রামপদ সূত্রধর, ডা. এএইচএম শাহ আলী, ডা.আখতারুল আলম আজাদ, ডা. আমিরুল হোসেন চৌধুরী, চক্ষু চিকিৎসক ইব্রাহিম খলিলুল্যাহ। এসময় ডা. মিজানুর রহমান, ডা. লুৎফুন্নেছা, ডা. আব্দুল মোমিন, ডা.সামিউল ইসলাম, ডা. মোর্শেদা খাতুন, ডা. শামীমা খাতুন, ডা. জাহিদুল ইসলাম শিপলু, ডা. তন্ময় সান্যাল, ডা. সাজিদ হাসান লিংকন, ডা. ধীমান সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রবীন ওই চিকিৎসকদ্বয়কে আজীবন সম্মাননার ক্রেস্ট প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।