× Banner
সর্বশেষ
ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক জ্বালানি সাশ্রয়ে দোকানপাট শপিংমল নিয়ে নতুন সিদ্ধান্ত ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর সাথে চার্চের শীর্ষস্থানীয় নেতারা ৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস

আঞ্চলিক প্রতিনিধি

আজানের মধ্যেই ইমামের টাকা নিয়ে গেল চোর

Kishori
হালনাগাদ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
ইমামের টাকা নিয়ে গেল চোর

যোহরের নামাজের জন্য মসজিদে আজান দিচ্ছিলেন ইমাম। এই সুযোগে মসজিদে ঢুকে ইমামের কক্ষ থেকে টাকা চুরি করে নিয়েছে চোর। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার বড়কসবা কাজী আব্দুল আউয়াল শাহী জামে মসজিদে। মসজিদটির অবস্থান ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক নারী জানিয়েছেন, আমি ভেবেছিলাম মসজিদে নামাজ আদায়ের জন্য মুসল্লি ঢুকছে। পরবর্তীতে জানতে পারি আজানের মধ্যেই ইমামের টাকা চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত ওই চোর।

সোমবার দুপুরে মসজিদের ইমাম মাওলানা মেহেদী হাসান জানিয়েছেন, আমি দীর্ঘদিন যাবত আব্দুল আউয়াল শাহী জামে মসজিদে ইমাম হিসেবে কর্মরত আছি। দুপুর একটার দিকে মসজিদে যোহরের আজান দিচ্ছিলাম। এরইমধ্যে এক চোর মসজিদে প্রবেশ করে। পরবর্তীতে আমার কক্ষে ঢুকে পাঞ্জাবির পকেট থেকে তিন হাজার ঢাকা চুরি করে নিয়ে যায়।

তিনি আরও জানান, আমার কক্ষে প্রবেশের বিষয়টি গ্লাসের মাধ্যমে দেখতে পেলেও আজান ছেড়ে ওই চোরকে ধরতে যাওয়া সমীচিন মনে করিনি। তবে আজান শেষ হওয়ার পর অনেক খোজাখুজি করেও চোরকে পাওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন বিষয়টি জানা নেই। তবে এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..