× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

আজকের রাশিফল ৬ ই এপ্রিল মঙ্গলবার ২০২১

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/horoscope.jpg

বিবাহিত জীবন সুখের হবে বিশেষ রাশির ব্যক্তির । মোট ১২ ধরনের রাশি রয়েছে। প্রত্যেকটি রাশির ধরণও আলাদা। তাই পৃথক পৃথক রাশি ভেদে দেখ নিন আজকের দিন কেমন কাটবে।

মেষঃ সন্ধ্যের দিকে পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে। অন্যদের সঙ্গে নিজের খুশি ভাগ করে নিন। ভালোবাসার মানুষের থেকে আজকে সারপ্রাইজ পেতে পারেন। অর্থ সঞ্চয়ে মন দিন, খারাপ সময়ে কাজে দেবে।

বৃষভঃ আজকের দিনে সমস্তা সমস্যা ভুলে গিয়ে সকলের সঙ্গে সুন্দর সময় কাটান। কাজের জায়গায় কিছু চাপ আসতে পারে। অবসর সময়টা বন্ধুদের সঙ্গে কাটানোর প্ল্যান করুন। আপনার আর্থিক উপার্জনের জন্য যে কেউ আপনাকে সাহায্য করবে।

মিথুনঃ আজ এই রাশির ব্যক্তিদের ভালোবাসার মানুষেরা তাদেরকে আনন্দে রাখবে। মানসিক অশান্তির কারণে কোন কাজে মন বসবে না। দ্রুত কোন সমস্যার সমাধান করতে পারবেন। আজকের দিনে আর্থিক সাশ্রয় করতে পারেন।

কর্কটঃ একদিনের ছুটি নিলেও কাজের জায়গায় কোন সমস্যা হবে না। ভালো জিনিসের দিকে মন টানবে। অকাজে সময় ব্যয় না করে গুরুত্বপূর্ণ কাজে মন দিন। আজকের দিনে অনেক নতুন বন্ধু তৈরি হবে।

সিংহঃ নিজের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন। ফাঁকা সময়টা আনন্দে কাটাবেন। অফিস থেকে তাড়াতাড়ি ফিরতে চেয়েও রাস্তায় জ্যাম থাকার কারণে অক্ষম হবেন। বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করে, কাছের মানুষদের আমন্ত্রণ জানান।

কন্যাঃ উপকৃত হতে চাইলে অন্যদের কথা শুনুন। কারো মন রাখতে বেশি ব্যয় না করাই শ্রেয়। ভালোবাসার মানুষের শারীরিক সমস্যার কারণে পূর্ব পরিকল্পনা ভেস্তে ভাবে। কাছের মানুষদের সঙ্গে আজকের দিনে যোগাযোগ বাড়ান।

তুলাঃ ছাত্ররা পড়াশুনা অপেক্ষা খেলাধূলায় বেশি মন দেবে। শারীরিক সমস্যাকে অবহেলা করবেন না। আজকের দিনে কিছুটা বিশ্রাম নিয়ে নিন। সমস্যা সমাধান করতে পারবেন দ্রুতই। জমি বাড়িতে বিনিয়োগ না করাই মঙ্গলের।

বৃশ্চিকঃ কাছের বন্ধুর অনুপস্থিতিতে তাঁকে মিস করবেন। আপনার আচরণ সকলের ভালো লাগবে। কাজের জায়গায় সবকিছু ভাল হবে আজকে। সকাল থেকে অর্থ ব্যয় হলেও, সন্ধ্যের দিকে সঞ্চয় হবে।

ধনুঃ আজকের দিনে এই রাশির ব্যক্তিদের গোপন গুণাবলি প্রকাশ পাবে। আর্থিক দিক থেকে শক্তিশালী হবেন। বিবাহিত জীবনের সেরা দিন হবে আজ। ঘরের অনুষ্ঠানের পরিবেশে মন খুলে অংশগ্রহণ করুন।

মকরঃ আজকের দিনে অন্যদের নজর আকর্ষণ করবেন আপনি। বাচ্চাদের সঙ্গে একটু সুন্দর সময় কাটবে। হঠাত আত্মীয়র আগমনে আপনার মূল্যবান সময় নষ্ট হবে। কাজের জায়গায় বাবার পরামর্শ কাজে দেবে।

কুম্ভঃ ফাঁকা সময়ে বেশি করে বই পড়ায় মন দিন। মেধার জোরে সবকিছু জয় করতে পারবেন। এই রাশির ব্যক্তিদের বিবাহিত জীবনের সেরা দিন হবে আজ। দ্রুতই অর্থ উপার্জন করতে পারবেন।

মীনঃ ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর সময় কাটাবেন। ঝুঁকি থাকলেও আর্থিক ভাবে উপকারী হবেন। আপনার উপস্থিতি সুন্দর আশা জাগাবে। সন্ধ্যের সময় ভালোবাসার মানুষের জন্য রোম্যান্টিক কিছু প্ল্যান করুন।


এ ক্যটাগরির আরো খবর..