× Banner
সর্বশেষ
প্রকৃত মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত জলাশয়ে অবাধ মাছ আহরণ নিশ্চিত করবে সরকার -প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস নারকেল বাড়িয়া থেকে গ্রেফতার কালকিনিতে সরকারি খাল ভরাটের চেষ্টা বন্ধ, ৪০ হাজার টাকা জরিমানা আদায় কালকিনিতে সহকারি শিক্ষকের ওপর হামলা, আশঙ্কাজনক অবস্থায় পঙ্গুতে প্রেরণ স্কুল ফিডিং বিতরণে নিম্নমানের ডিম, প্রতিমন্ত্রীর নির্দেশে দ্রুত ব্যবস্থা জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে উবারচালকের আত্মাহুতি বিশ্বকাপে গোল না খাওয়ার নতুন বিশ্বরেকর্ড উনাই সিমনের, ভাঙলেন ৩৬ বছরের পুরোনো কীর্তি মেঘলা আকাশ, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা; ৯ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত রাশিয়ার পারমাণবিক অস্ত্রের লক্ষ্যবস্তুর তালিকায় ফিনল্যান্ড -দিমিত্রি মেদভেদেভ আজ ৩ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

আগৈলঝাড়ায় রাস্তার ইট চুরি করে নিয়ে গেছে চোরেরা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬

আগৈলঝাড়া(বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় পানি উন্নয়ন বোর্ডের রাস্তার ইট চুরি করে নিয়ে গেছে স্থানীয় প্রভাবশালী চোরের দল। এনিয়ে ওই রাস্তায় যাতায়াতকারী যাত্রী ও স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। তারা উপজেলা এলজিইডি বিভাগকে জানালেও তারা কোন ব্যবস্থা নিচ্ছে না।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের রামের বাজার থেকে তালের বাজারে পর্যন্ত পানি উন্নয়নের বোর্ডের রাস্তাটি বর্ষা মৌসুমে কাদায় লোকজন যাতায়াত করতে পারছে না। লোকজনের যাতায়াতের সুবির্ধাথে ৮বছর পূর্বে ওই রাস্তায় ইট বসানে হয়। ইট বসানোর পর থেকে প্রায়ই ওই রাস্তা থেকে রাতে আধারে ইট চুরি করে নিয়ে যায় স্থানীয় প্রভাবশালী চোরের দল। রাস্তায় মাঝে মধ্যে ইট না থাকায় রাতে চলাচল করতে গিয়ে ঘটছে প্রতিদিনেই অহরহ দূঘর্টনা। রাস্তার দু-পাশের বসবাস করা লোকজন প্রভাবশালী চোরের ভয়ে কিছু বলতে সাহস পাচ্ছে না।

স্থানীয়রা উপজেলা এলজিইডি বিভাগকে জানালেও তারা কোন ব্যবস্থা নিচ্ছে না দীর্ঘদিনেও। এ ব্যাপারে উপজেলা এলজিইডি বিভাগের প্রকৌশলী রাজকুমার গাইন জানান, ওই রাস্তাটি পানি উন্নয়ন বোর্ডের রাস্তা। ইট বসানো আমাদের দপ্তর থেকে করা হয়েছে কিনা তা জেনে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..