× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

আগৈলঝাড়ায় ভুট্রা কর্তনের মাঠ দিবস উদযাপন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় ভুট্রা কর্তনের মাঠ দিবস উদযাপন করা হয়েছে। উপজেলার আহুতি বাটরা গ্রামে উপজেলা কৃষি অফিসের সহায়তায় এবং কারিতাস বরিশাল অঞ্চলের আওতাধীন সুফল-২ প্রকল্পের তত্ত্বাবধানে গবেষনামুলকভাবে গম, ভুট্রা, সূর্যমুখী চাষ করা হয়েছিল।

বুধবার বিকেলে আহুতি বাটরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কারিতাস বরিশাল আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারীর সভাপতিত্বে চাষকৃত ভুট্রা কর্তনের মাঠ দিবস উদযাপনের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো.নাসির উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুভাষ চন্দ্র মন্ডল, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাস গুপ্ত, সাংবাদিক প্রবীর বিশ্বাস ননী, সুফল-২ ব্যাবস্থাপক মোস্তাফিজুর রহমান, সুফল-২ প্রকল্পের আগৈলঝাড়া কর্মকর্তা নোভেল ও ভুট্রা চাষী সোলাইমান মোল্লা। পরে চাষকৃত ভুট্রা কর্তন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..